Saturday, June 20, 2026

অন্যায়ভাবে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে ফের এক বেসরকারি স্কুলের অভিভাবকদের বিক্ষোভ

Date:

Share post:

করোনা আবহে এই কঠিন সময়ের মধ্যে অন্যায়ভাবে অতিরিক্ত ফি নেওয়ার কলকাতার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়াদের অভিভাবকদের বিক্ষোভ। আজ, মঙ্গলবার রবীন্দ্র নগর থানার অন্তর্গত নেচার পার্ক সংলগ্ন পাহাড়পুর রোডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান।

অভিভাবকদের দাবি, লকডাউন চলাকালীন সময়ে ৩ মাস ধরে কোনও ক্লাস হচ্ছে না। তাই তাঁরা কেবলমাত্র টিউশন ফি ছাড়া এক্সাম ফি, কম্পিউটার ফি, বিদ্যুতের ফি দেবেন না। এগুলো স্কুল কর্তৃপক্ষকে মুকুব করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ অনড় সম্পূর্ণ ফি নেওয়ার পক্ষে। এদিন অভিভাবকদের একটি অংশ ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকরা কথা বলতে চাইলে কেউ সাড়া দিচ্ছে না। যদি স্কুল ম্যানেজমেন্ট তাঁদের কথা না শোনে, তাহলে আগামীদিনে অভিভাবকরা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানিয়েছেন। প্রয়োজনে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...