Sunday, April 26, 2026

শাটডাউন পুরীতে নামলো ৫০ পল্টন পুলিশ

Date:

Share post:

পুরীর রথযাত্রা নিয়ে সোমবার বিকেল থেকে তুমুল ব্যস্ততা। শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি পাওয়ার পর সোমবার সন্ধেয় ঘোষণা, রাত ন’টা থেকে বুধবার দুপুর ২টো অবধি পুরী জেলা শাটডাউন থাকবে। অর্থাৎ কোনও দোকান-বাজার, অফিস-আদালত, অন্যান্য ধর্মস্থান সহ সব কিছুই বন্ধ থাকবে। খোলা থাকবে শুধু জরুরিকালীন পরিষেবা। রাতেই তিনটি রথ চলে আসে পুরীর মন্দিরে। রাতে মন্দির চত্বরের নিরাপত্তা খতিয়ে দেখতে আসেন দক্ষিণাঞ্চলের ডিআইজি সৌমেন্দ্র প্রিয়দর্শী। ইতিমধ্যে পুরী শহরের রাস্তায় নামানো হয়েছে ৫০ পল্টন পুলিশ। কাল রথযাত্রা শুরুর আগে শহর ও জেলার বিভিন্ন জায়গায় আরও ৫০ পল্টন পুলিশ নামবে। সব মিলিয়ে রথযাত্রা নির্বিঘ্নে করতে রাজ্য সরকার কোনওরকমের ফাঁকও রাখতে নারাজ।

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...