Sunday, May 24, 2026

গান্ধীকে হত্যা করে যাদের লজ্জা নেই তারাই হিংসার কথা বলে! দিলীপকে কটাক্ষ সোমেনের

Date:

Share post:

“অহিংস যারা করে, তারা কাপুরুষ। মারের বদলা মার। এটাই শ্যমাপ্রসাদের শিক্ষা। আত্মরক্ষার প্রয়োজন হলে মারের বদলে মার , হিংসার বদলে হিংসা। এটাই আমাদের লক্ষ্য।” শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর এমনভাবেই হুঙ্কার ছাড়লেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

তাঁর মুখে অবশ্য হিংসার কথা নতুন নয়। তবে এবার যে ভাষায় তিনি কথা বললেন তা সবকিছু শালীনতা ছাড়িয়ে গেলো বলেই মনে করছে রাজনৈতিক মহল ও বিরোধী দলের নেতারা।

এই প্রেক্ষিতে বিজেপি রাজ‍্য সভাপতিকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। দিলীপ ঘোষের কড়া সমালোচনা করে তিনি বলেন, যারা মহাত্মা গান্ধীকে হত্যা করে লজ্জা পায় না, তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না। তারাই হিংসার কথা বলবে, সেটাই স্বাভাবিক।
বিজেপি গনতন্ত্রের ব্যবসাদার। পাশাপাশি সোমেন মিত্র জানান, বাংলা হিংসা করার জায়গা নয়। এ বাংলা সম্প্রীতির বাংলা।

Related articles

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল...