Friday, June 26, 2026

রাজ্যে আইনজীবীদের জোরালো দাবি, অন্য পেশায় যোগ দেওয়ায় অনুমতি চাই

Date:

Share post:

এ রাজ্যের আইনজীবীদের অভিনব দাবি৷

মহামারির কোপে গত ৩ মাস আদালতের কাজ বন্ধ৷ বন্ধ ব্যক্তিগত চেম্বারও। এই অবস্থায় অন্য কাজ না-করলে দু’বেলা খাওয়াই জুটছে না৷ রাজ্যের আইনজীবীদের একাংশ জোরালো দাবি তুলেছেন, তাঁদের অন্য পেশায় যোগ দেওয়ায় অনুমতি দিতে হবে৷ তুলে নিতে হবে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা৷

সোমবার গুজরাট বার কাউন্সিল আইনজীবীদের অন্য পেশায় যুক্ত থাকতে না পারার নিষেধাজ্ঞা তুলে দিয়েছে৷ কাউন্সিলের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চূড়ান্ত সিলমোহরের জন্য পাঠানো হয়েছে দিল্লিতে।

আর সেই পথ ধরে বাংলার আইনজীবীদের উপর থেকেও নিষেধাজ্ঞা তোলার দাবি উঠেছে। আইনজীবীদের বড় অংশের বক্তব্য, মাসের পর মাস আদালতের পাশাপাশি বন্ধ ব্যক্তিগত চেম্বারও। এই অবস্থায় অন্য কাজ না-করলে না খেয়ে সপরিবারে মরতে হবে৷ দমদম ও সোদপুরে দুই আইনজীবী অবসাদে আত্মঘাতীও হয়েছেন বলে এঁদের দাবি। তাই আইনজীবীরা যাতে অন্য কোনও প্রতিষ্ঠান বা ব্যবসায় যুক্ত থাকতে পারেন, সে জন্য ছাড়ের দাবি করেছেন এঁরা।

গুজরাট বার কাউন্সিল সোমবার জানিয়েছে, এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই ছাড় দেওয়া হয়েছে৷ এই সময়ের মধ্যে আইনজীবীরা চাইলে অন্য কোম্পানি, প্রতিষ্ঠানে চাকরি বা নিজে কোনও ব্যবসাও করতে পারেন।
আইনজীবীদের বক্তব্য, প্রস্তাব অভিনব হলেও যুক্তিসঙ্গত। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার উচিত এই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া৷

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...