Friday, March 20, 2026

তারাপীঠ মন্দির খুললেও হল না রথযাত্রা উৎসব

Date:

Share post:

৯৩ দিন পর অবশেষে রথযাত্রার দিন খুলল তারাপীঠ মন্দির। ভক্তদের জন্য দরজা খোলা হলেও থাকছে বিধিনিষেধ। নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। দূর থেকেই মা তারাকে দর্শন করতে হবে। একইসঙ্গে রথ যাত্রার দিনেও কোনো রকম আলাদা অনুষ্ঠান করা হচ্ছে না শুধুমাত্র রথের চাকায় পুজো করা হয়। এদিন মা তারার জন্য ছিল বিশেষ ভোগের ব্যবস্থা। অন্নভোগ, পোলাও ভোগের সঙ্গে ছিল শোল মাছ। রথযাত্রার দিন বহু পুণ্যার্থী মা তারার দর্শনের জন্য তারাপীঠে উপস্থিত হন। তবে পূণ্যার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। ইতিমধ্যেই পূণ্যার্থীদের জন্য স্বাস্থ্যবিধির কথা ভেবে বসানো হয়েছে স্যানিটাইজার টানেল।

ভক্তদের গর্ভগৃহের মুহূর্তে ঢোকার জন্য নিষেধাজ্ঞা বহাল থাকছে।
করোনাভইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে যাবে। এছাড়াও মন্দির চত্বরে বসে প্রসাদ খাওয়ার যে ব্যবস্থা ছিল তা এখন বন্ধ। তবে মা তারার কাছে ভান্ডারা দেওয়া যাবে।
মা তারা সেবাইত সংঘের সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন,” দেশের মধ্যে অনেক ধর্মীয় স্থান অনেক আগেই খুলে দিলেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর কথা ভেবে এতদিন বন্ধ রেখেছিলাম। ইতিমধ্যেই লকডাউন উঠে গিয়েছে। সমস্ত মন্দির খুলে দেওয়ার সরকারি নির্দেশিকা চলে এসেছে। নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে রথযাত্রার দিন থেকে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের জন্য মা তারার মন্দির খুলে দেওয়া হল”।

Related articles

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...