Saturday, March 14, 2026

বিগ্রহ থাকল মন্দিরে, মাহেশে নারায়ণশিলা মাসির বাড়ি নিয়ে গেলেন সাংসদ কল্যাণ

Date:

Share post:

৬২৪ বছরে প্রথমবার মাহেশে জগন্নাথদেবের রথের চাকা রাজপথে গড়াল না। প্রশাসনের নির্দেশে সকাল থেকে ঐতিহাসিক মাহেশে জগন্নাথদেবের রথযাত্রা মন্দিরের মধ্যেই অনুষ্ঠিত হল। ভোরবেলা মঙ্গলারতির পর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দিরের চাতালে বের করে রাখা হয়। চলতে থাকে সীমিত সংখ্যক ভক্তদের নিয়ে পূজা-অর্চনা। সামাজিক দূরত্ব মেনে যখন মন্দিরের মধ্যে পূজা-অর্চনা হচ্ছিল, তখন মন্দিরের বাইরে দর্শনার্থী “জয় জগন্নাথ’ ধ্বনি তোলেন।

জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনকে মন্দিরের একটি কক্ষে মাসির বাড়ি করে সেখানেই নিয়ে যাওয়া হয়। আগামী আটদিন সেখানেই চলবে তাঁদের পুজো। অন্যদিকে মন্দিরের নারায়ণ শিলাকে সিংহাসনে করে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি।
জগন্নাথ বাড়ি থেকে সেই নারায়ণ শিলা গ্রহণ করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারায়ণ শিলাকে নিয়ে রথের চারদিকে প্রদক্ষিণ করা হয়। এরপর তিন কিলোমিটার দূরবর্তী মাসির বাড়িতে হেঁটেই যাওয়া হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সীমিত সংখ্যক ভক্ত ছিলেন। এই সময় জি টি রোডের দুধারে দাঁড়িয়ে ছিলেন অগণিত ভক্ত।
উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাঁসরঘণ্টা , খোল, করতালে বাজানো হয়। তারপরই নারায়ণ শিলাকে স্থাপন করা হয় মাসির বাড়িতে। সেখানেই আটদিন পূজিত হবেন এই নারয়ণ শিলা। উল্টো রথের দিন আবার মূল মন্দিরে ফিরিয়ে আনা হবে। এবছর এই ভাবেই পালিত হল ঐতিহাসিক মাহেশের রথযাত্রা।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...