Wednesday, June 3, 2026

শিলিগুড়িতে মন্দির প্রাঙ্গণেই ইস্কনের রথযাত্রা

Date:

Share post:

করোনার থাবায় একের পর এক উৎসবে ধাক্কা লেগেছে। এবার তার প্রভাব পড়ল রথযাত্রাতেও।এবছর শিলিগুড়িতে ইস্কনের রথযাত্রা মন্দির প্রাঙ্গণেই অনুষ্ঠিত হল। কার পার্কিং-এর জায়গায় ঘোরানো হল রথ। শুধুমাত্র সেবায়েতরাই উপস্থিত ছিলেন। মন্দির চত্বরে ভক্তদের ঢুকতে দেওয়া হয়নি। পরে অবশ্য রথ গেটের সামনে নিয়ে যাওয়া হয় ভক্তদের জন্য। বাইরে দাঁড়িয়েই তাঁরা রথযাত্রা দেখেন।

ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানান, “এভাবে রথ পালন করতে হবে, তা কোনওদিন ভাবিনি। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি”। শুধু রথ নয়, উলটো রথও এভাবেই পালন হবে। রথযাত্রা উপলক্ষ্যে শিলিগুড়ির চেনা ছবি এবার উধাও। কোথাও দেখা যায়নি কোনও পাঁপড় ভাজা বা জিলিপির দোকান।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...