Saturday, June 6, 2026

তৃণমূল বিধায়কের বাড়ির দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশের জালে অপরাধী! চোর কে জানেন?

Date:

Share post:

নদিয়ার পলাশিপাড়ায় তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রহস্যের কিনারা করে ফেললো পুলিশ তেহট্ট থানার পুলিশ। চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে চুরির অভিযোগে আটক করা হয়েছে বিধায়ক তাপস সাহার নিজের ভাইপো সায়ক সাহা ওরফে দীপকে। আটক করেছে তেহট্ট থানার পুলিশ। অভিযুক্ত বিধায়কের ভাইপো, এই খবর চাউর হওয়ার পরই এলাকায় ব্যাপক কানাঘুষো তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে পলাশিপাড়ায় তৃণমূল বিধায়ক তাপস সাহার তেহট্টের কড়ুইগাছি বাড়ির একতলায় তাঁর অফিস ঘরের তালা ভেঙে চোরেরা লুঠপাট চালায়। রাত আড়াইটে নাগাদ তাঁর বাড়িতে লোডশেডিং হয়ে যায়। তখনই চুরির ঘটনা ঘটে।

তদন্তে নেমে পুলিশ জানিয়েছেন, বিধায়কের বাড়ির ঘরের তিন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। দুষ্কৃতীরা অত্যন্ত নিপুণভাবে দুটি ক্যামেরাকে ঢেকে ফেলে। প্রথমে পলিথিন দিয়ে তারউপর বস্তা চাপা দিয়ে সিসিটিভি ঢেকে দেয় তারা। এরপর ‘অপারেশন’ চালায়। তাই পুলিশের প্রথম থেকেই মনে হয়েছিল, এই কাজের পিছনে চেনাশুনা কারও হাত নিশ্চয় আছে।

এদিকে, শনিবার সকালে অফিস খুলতে এলে বিধায়ক দেখেন, নীচের ঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে। চোর একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পায়নি, ফলে সেটায় ধরে পড়ে তাদের উপস্থিতি। দেখা যায়, একজন গ্লাভস, মাস্ক পরে ঘরের আলমারি খুলে সব চুরি করছে। বিধায়কের কথায়, “জীবনের সর্বস্ব চলে গেল।” তবে তাঁর নিজের ভাইপো আটকরের পরই আবার জীবনের সর্বস্ব পেয়ে গেলেন বিধায়ক।

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...