Saturday, March 14, 2026

ফেসবুকে দুই অফিসারের ছবি দেখে কী লিখলেন কুণাল?

Date:

Share post:

 

কুণাল ঘোষ

ফেস বুকে হঠাৎ দুই পরিচিত অফিসারের ছবি তাঁর নজর কেড়েছিল। তা দেখে নিজেই তারপর একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। কারা সেই অফিসার? কী লিখেছেন তিনি? হুবহু প্রাক্তন সাংসদের সেই পোস্ট-

দু’জন। দু’রকম। হঠাৎ দেখা-

ফেস বুকের সৌজন্যে হঠাৎ নজরে এলো ছবিটি।
দু’জন বেশ পরিচিত মুখ দেখে একটু দাঁড়িয়ে যেতে হল। কিছু কথা, কিছু স্মৃতি।

1) শুভতোষ সরকার- ঝকঝকে ছেলেটি প্রেসিডেন্সি জেলে যোগ দিয়েছিল জেলার হিসেবে। কিন্তু ওর স্বপ্ন ও লক্ষ্য ছিল পুলিশে যাওয়ার। একটা সময় জেলের চাকরিকে বিদায় জানিয়ে পুলিশ সার্ভিসে। ডেপুটি সুপার মর্যাদায়। আমি তখন বন্দি। নিয়মিত আসত শুভতোষ। অত্যন্ত ভদ্র, মার্জিত, কর্তব্যপরায়ণ ছেলে। কথাবার্তা রুচিশীল। ও সুনামের সঙ্গে বহুদূর যাবে, আশা রাখতেই পারি। চলার পথে আবার কখনও সমাজের কোনো প্রান্তে হয়ত দেখা হবে। শুভতোষ খুব ভালো থাকুক।

2) শান্তিনাথ পাঁজা। 2013 সালে রাজীব কুমারের নেতৃত্বাধীন সিটে তাঁকে সক্রিয়ভাবে দেখেছি। আমাকে দিনের পর দিন হয়রান করা, আমার বয়ান না নেওয়া, উল্টোচাপ দেওয়া, তদন্তে বিকৃতি আনা, বিধাননগর সাউথ থানায় যখন ওদের বিরুদ্ধেই অভিযোগ জানাতে গিয়েছিলাম- তখন সেখান থেকে আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা, এই সবে যে কয়েকজন যুক্ত ছিলেন, ইনি তাঁদের অন্যতম। বিস্তারিত লিখলাম না। ভারি সুন্দর আলাপ হয়ে গিয়েছিল। জীবনের কঠিন সময়ের আলাপ তো, মনে থেকে যায়। এতদিন পর ছবি দেখেই মনটা কেমন করে উঠল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন শান্তিবাবু। আশা করি আপনার সঙ্গে এই সমাজেরই কোনো প্রান্তে আবার কখনও আমার দেখা হবে।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...