Wednesday, June 24, 2026

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে যা ঘটেনি!

Date:

Share post:

সারা দুনিয়ার নজর এখন ৮ জুলাইয়ের ওপর ৷ ইংল্যান্ড ও ওয়েস্টইন্ডিজ ক্রিকেট খেলবে।  করোনা শুরুর আগে অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডর মধ্যে ১৩ মার্চ ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান ডে খেলার পর ক্রিকেট খেলা বন্ধ ছিল ৷ সেই ম্যাচ অস্ট্রেলিয়া ৭১ রানে জিতেছিল ৷ বাকি সিরিজ শেষ করা যায়নি ৷

করোনা অতিমারীর মধ্যেই ফের বাইশ গজে ফিরছে ক্রিকেট৷ আপাদমস্তক বদলে যাবে ক্রিকেটের চেহারা ৮ জুলাই সাউদাম্পটনে প্রথম টেস্ট ম্যাচ ৷ বায়ো সিকিওর পরিবেশের মধ্যে খেলা হবে ক্রিকেট ৷ তবে এবার ক্রিকেট হবে একেবারে অন্য নিয়মে ৷

১. বলে কোনও থুতু লাগানো যাবে না ৷ বোলারদের চিরকালীন সিস্টেম থুতু লাগিয়ে বল শাইন করানো , এখন আর সেটা করা যাবে না ৷ যদি দীর্ঘদিনের অভ্যাসের হাত ধরে বোলাররা বলে থুতু লাগায় তাহলে দু’বার সতর্ক করবেন আম্পায়ররা ৷ আর তারপরেও যদি সেটা হয় তাহলে অতিরিক্ত ৫ রান দেওয়া হবে বিপক্ষ দলকে ৷

২. মাঠে কোনও বল বয় থাকবে না ৷ মাঠে বাউন্ডারির ধারে যে বল বয়রা থাকে তাদের নিরাপত্তাজনিত কারণে রাখা যাবে না ৷ রিজার্ভ ক্রিকেটার হাতে গ্লাভস পরে সেই বল কুড়িয়ে আনবে ৷ প্রত্যেকবার বল ছোড়ার পর আম্পায়ার বল স্যানিটাইজ করবেন ৷

৩. গায়ে গায়ে ছুঁয়ে বা হাত মিলিয়ে সেলিব্রেশন করা যাবে না ৷ কিন্তু এখন ক্রিকেটাররা কনুইতে কনুই ঠেকিয়ে হবে সেলিব্রেশন ৷

৪. আম্পায়ারকে আর নিজের টুপি, সানগ্লাস ধরতে দিতেন ৷ এখন থেকে আর তা করা যাবে না৷

৫. টসের সময় মাঠে আম্পায়ার ছাড়া শুধুমাত্র ক্রিকেটাররা থাকবেন ৷ টসের সময় কোনও গ্রাউন্ডস্টাফ মাঠে থাকবেন না।

৬. খেলার মধ্যে যখনই বিরতি হবে তখনই বল স্যানিটাইজ করতে হবে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...