Friday, February 27, 2026

ধনকড়ের কাছে সিবিআই তদন্ত চেয়ে এলেন দিলীপরা

Date:

Share post:

রাজবভনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে বিধায়ক খুনে সিবিআই তদন্ত চেয়ে এলো বিজেপি প্রতিনিধি দল। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে দলটি বিকেলে মিছিল করার পর রাজভবনে যায়। দলের বক্তব্য, রাজ্যে সন্ত্রাসের রাজত্ব চলছে। বিরোধী নেতাদের খুন করা হচ্ছে। পুরুলিয়া থেকে শুরু। রাজ্যে এখনও পর্যন্ত ১০৫ জন বিজেপি কর্মী মারা গিয়েছেন। এই অবস্থায় আইনের শাসন কার্যত নেই। পুলিশও সরকারি দলের হয়ে কাজ করছে। তাই বিধায়ক খুনের আসল রহস্য উদঘাটনে সিআইডি তদন্ত নয়, বিজেপির দাবি সিবিআই তদন্ত। প্রতিনিধি দলে ছিলেন রাহুল সিনহা, সব্যসাচী দত্ত, অর্জুন সিং, জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য নেতা। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন সিবিআই তদন্তের প্রয়োজন মনে করছে না সরকার। রাজ্য সরকারই যথেষ্ট এই ঘটনার তদন্ত করার জন্য। বিজেপি এখন মৃতদেহ নিয়ে রাজনীতি করা শুরু করেছে।

spot_img

Related articles

বদল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদে: নতুন সভাপতি পার্থ কর্মকার

রাজ্য শিক্ষা দফতর নিয়ে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন, যা বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকের পরই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য...

ভার্চুয়াল মাধ্যমে ঝাঁ চকচকে ৪ লেনের কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

শহর ও শহরতলির মধ্যে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ নতুন মাইল ফলক হিসাবে গড়ে উঠেছে ঝাঁ চকচকে চার লেনের কল্যাণী...

শীঘ্রই মিটবে ৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সমস্যা, আশা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

শীঘ্রই মিটবে ৩ বিশ্ববিদ্যালয়ে (University) স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগ সমস্যা। শুক্রবার, শুনানিতে আশা প্রকাশ করল সুপ্রিম কোর্ট...

শনিতে প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা: কীভাবে দেখবেন নাম?

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)।...