Saturday, June 13, 2026

জনগণের টাকায় পুঁজিবাদকে মদত কেন্দ্রের: ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করে অভিযোগ ডেরেকের

Date:

Share post:

সারাদেশের ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। সেখানে ঋণখেলাপ হয়েছে এমন শীর্ষ স্থানীয় ৩৩ ব্যাঙ্কের নাম রয়েছে। সারা ভারত ব্যাঙ্ককর্মী সংগঠনের পক্ষ থেকে শনিবার, ২৪২৬ জন ঋণ খেলাপির নামের এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের ১,৪৭,৩৫০ কোটি টাকা লুট করা হয়েছে। এই টাকায় প্রতিটি কর্মহীন পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা দেওয়া যেত। জনগণের টাকায় কেন্দ্রীয় সরকার পুঁজিবাদকে আরও মদত দিচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগের সপক্ষে দুটি তালিকাও প্রকাশ করেছেন ডেরেক। একটি ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা যে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন তার তালিকা। অন্যটি শীর্ষে থাকা ৩৩ ব্যাঙ্কের তালিকা।

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...