Saturday, June 20, 2026

যাঁরা বিল জমা দিয়েছেন, তাঁরা টাকা ফেরত পাবেন: আশ্বাস অভিষেকের

Date:

Share post:

যাঁরা ইতিমধ্যে সিইএসসি-র বিদ্যুতের বিল জমা করে দিয়েছেন, তাঁদের চিন্তা নেই। টাকা যে কোন উপায় তাঁরা পাবেন। আশ্বস্ত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনের পাশাপাশি এপ্রিল ও মে মাসে অদেয় বিলের জন্য চার্জ না নেওয়ার সিইএসসির সিদ্ধান্তে প্রায় ২৫.৫ লাখ গ্রাহক উপকৃত হয়েছেন। টুইট করে জানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কার্যত তাঁর চাপের মুখেই সুর নরম করে সিইএসসি। এটিকে “কলকাতার জয়” বলে বর্ণনা করে রবিবার টুইট করেছিলেন অভিষেক। সোমবার ফের নিজের টুইটারে তিনি লেখেন, যাঁরা ইতিমধ্যে বিল পেমেন্ট করেছেন, তাঁদের চিন্তা কোনও নেই। এটি স্পষ্ট করা হয়েছে, সেই টাকা গ্রাহক ফেরত নিতে পারবেন বা ভবিষ্যতের বিলে এটি অ্যাডজাস্ট করতে পারবেন। সুতরাং গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তৃণমূল সাংসদ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...