Tuesday, March 24, 2026

আরও বেশি শক্তি নিয়ে একুশে ফিরবে শাসকদল: ধর্মতলার সংক্ষিপ্ত সভায় জানালেন তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

মারণ ভাইরাস সংক্রমণের জেরে এবছর ‘একুশে জুলাই’-এর সভা ব্রিগেডে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বদলে এদিন সভা হবে ভার্চুয়াল প্লাটফর্মে। কিন্তু শহিদদের স্মৃতিতে ধর্মতলায় একটি মঞ্চ এবং শহিদবেদি তৈরি করা হয়। বারোটা নাগাদ তৃণমূলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেখানে উপস্থিত থেকে শহিদবেদিতে শ্রদ্ধা জানান। একই সঙ্গে মঞ্চে সংক্ষিপ্ত ভাষণ দেন। উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, মালা রায়, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ কয়েকজন প্রথম সারির নেতৃত্ব। পার্থ চট্টোপাধ্যায় ১৯৯৩ সালে একুশে জুলাই পুলিশের গুলিতে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি জানান, এই পরিস্থিতিতে ভার্চুয়াল সভা করতে হচ্ছে এবং রাজ্যের সব তৃণমূলের কর্মী-সমর্থকরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের জন্য অপেক্ষা করছেন।

এরপরই বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জনতার রায়ে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল। ২০২১-এ আরও বেশি ক্ষমতা নিয়ে তাঁরা ফিরবেন বলে আশা প্রকাশ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কেন্দ্রে ক্ষমতা চালান। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে নির্বিঘ্নে সরকার চালাতে দিন”।
সুব্রত বক্সি বলেন, ১৯৯৩ সালে একুশে জুলাইয়ে আন্দোলন ছিল গণতান্ত্রিক আন্দোলন। স্মরণ করেন কীভাবে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল তৎকালীন বাম সরকারের পুলিশ। তৃণমূলের ইতিহাসে এটি স্মরণীয় দিন। সেদিন রক্তাক্ত হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, অতিমারির কারণেই হু-এর গাইডলাইন মেনে এবার ভার্চুয়াল সভার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বল্প দৈর্ঘ্যের স্মরণসভার পরে পার্থ চট্টোপাধ্যায় জানান, দুপুর একটা থেকে দুটো পর্যন্ত রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে তৃণমূলের দলীয় কার্যালয় পতাকা উত্তোলন এবং শহিদ স্মরণ করা হবে। এরপর দুটো থেকে ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...