Saturday, February 7, 2026

মানবিকতার অনন্য নজির তামিলনাড়ুতে, পাখির ছানা বাঁচাতে একমাস বন্ধ রাস্তার আলো!

Date:

Share post:

পশুপাখিদের উপর নির্মম অত্যাচারের ঘটনা দেশের নানান প্রান্তে প্রতিনিয়তই ঘটে চলেছে। কিন্তু এই সংবাদ পড়লে আপনিও অবাক হয়ে যাবেন । ভাববেন এমনও সত্যি হয়!
তা হলে খুলেই বলা যাক পুরো ঘটনা । পাখির ছানা বাঁচাতে গিয়ে একমাসের উপর রাস্তার আলো ব্যবহার করেননি তামিলনাড়ুর শিবাগঙ্গা জেলার পোথাকুড়ি গ্রামের বাসিন্দারা। কারণ, বেশ কিছুদিন ধরে একটা ছোট্ট বুলবুলি পাখি গ্রামের কমিউনিটি সুইচবোর্ডের মধ্যে বাসা বাঁধে। তাতে তিনটি ডিমও পাড়ে সে। পাখির বাসা ও ডিম রক্ষা করতে গিয়ে গ্রামবাসীরা টানা ৩৫দিন রাস্তা অন্ধকার রেখেই যাতায়াত করেছেন!

স্থানীয়রা জানিয়েছেন , লকডাউন শুরু হতেই আমরা দেখি একটি পাখি খড়, গাছের পাতা নিয়ে বক্সের মধ্যে নিয়ে যাচ্ছে। যখন বোর্ডের ঢাকনা খোলা হয় , দেখা যায় সেখানে তিনটি ছোট্ট ছোট্ট সুবজ-নীলচে ডিম পেড়েছে পাখিটি।
তখনই গ্রামের যুবকরা সিদ্ধান্ত নেন যে ভাবেই হোক পাখি ও তার ডিমগুলো রক্ষা করবেন। যেমন ভাবা তেমন কাজ। সেই সিদ্ধান্ত পাকা করতে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খোলা হয় রাতারাতি । যেখানে গ্রামের সব যুবকরা তো আছেনই, এছাড়া গ্রামের আরও ৩৫জন রয়েছেন সেখানে। সকলে মিলে সিদ্ধান্ত নেন, পাখিটিকে শান্তিতে বাসার মধ্যে থাকতে দেওয়া হবে। ডিম ফুটে ছানা যতদিন না বড় হচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াইটা চলবে।
পাখির আচরণের উপর লক্ষ্য রাখার দায়িত্ব বর্তায় মূর্তি ও কার্তি, দুই ভাইয়ের উপর। তাঁরা প্রতিদিনই বাক্স খুলে একবার করে দেখে আসত, কী অবস্থায় রয়েছে সকলে। মা পাখি উড়ে যেতেই চোখ রাখত বাসার উপর। দিনে দিনে একটু একটু করে বড় হচ্ছে পাখির ছানাগুলো। তাদের গায়ে এখন অল্প অল্প ছোট পালক গজিয়েছে। দুটি পাখা গজিয়েছে। মা পাখির মতো রঙও ধারণ করেছে সেগুলো।
যতটা সহজ মনে হচ্ছে, ততটা সহজ ছিল না পরিস্থিতি । অনেকেই বেঁকে বসেছিলেন । তাদের বক্তব্য ছিল, একটা পাখির ছানার জন্য এই সিদ্ধান্ত নেহাতই পাগলামি! কিন্তু বাকিরা তাদের বোঝান যে মানবিকতা না থাকলে আমরা কেন মানুষ? শেষপর্যন্ত মধুরেন সমপয়াৎ।এই ঘটনা ফের গড়ল মানবিকতার নজির।

spot_img

Related articles

গ্রেফতারির ভয়ে আত্মসমর্পণ! কে ষড়যন্ত্র করছে? উত্তর দিতে পারলেন না আখতার আলি

আদালতে ভর্ৎসিত চিকিৎসক আখতার আলি শেষমেশ বুঝেই গেলেন আর পালিয়ে লাভ নেই। গ্রেফতারি পরোয়ানা বেরোলে গ্রেফতারি নিশ্চিত। ফলে...

প্রয়াত ‘বিশ্ববাংলা সংবাদ’-এর প্রাক্তনকর্মী সাংবাদিক চন্দন

প্রয়াত ‘বিশ্ববাংলা সংবাদ’-এর প্রাক্তনকর্মী সাংবাদিক চন্দন বন্দ্যোপাধ্যায় (Chandan Banerjee)। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। বয়স হয়েছিল ৫৫...

সরকারি মেডিক্যাল কলেজে র‍্যাগিং-এর অভিযোগ! সাসপেন্ড ২ পড়ুয়া

দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Deben Mahato Medical College) র‍্যাগিং-এর অভিযোগ! অভিযোগ ওই কলেজের প্রথম বর্ষের...

ফের হামলার আশঙ্কা, অফিস খালি করল বাংলাদেশের ‘ডেলি স্টার’

ফের হামলার আশঙ্কায় নিজেদের সদর দফতর খালি করে দিল বাংলাদেশের(Bangladesh)দৈনিক সংবাদপত্র ডেলি স্টার(Daily Star)। শুক্রবার বিকেলে অফিস থেকে...