Wednesday, March 25, 2026

দেশজুড়ে মানুষ কর্মহীন, আর কেন্দ্রের শাসক দল মেতেছে এনকাউন্টারে: সুজন

Date:

Share post:

ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে একহাত নিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি জানিয়েছেন, দেশজুড়ে ক্রমাগত এনকাউন্টার বাড়ছে। অশান্তি বাড়ছে। এর জন্য একমাত্র দায়ী কেন্দ্র সরকার।

চাঁচাছোলা ভাষায় সুজনের অভিযোগ, দেশজুড়ে মানুষ কর্মহীন হয়ে পড়ছে, সেটা নজরে নেই কেন্দ্রের। আসলে কেন্দ্রীয় সরকার একটি অপদার্থ সরকার বলে মন্তব্য করেন সুজন চক্রবর্তী।

সুর ছড়িয়ে তিনি আরও বলেন, বর্তমানে যারা দেশ চালাচ্ছে, তারা এককথায় উজবুক। তাদের মধ্যে কোনও রাজনৈতিক দায়িত্ববোধ নেই। যারা কথায় কথায় বলে, গোমূত্র খেলে করোনা চলে যাবে, থালা বাজালে করোনা চলে যাবে ।আসলে এদের মত বিজ্ঞান চেতনাহীন আর কেউ নেই।অন্যদিকে আবার কেউ কেউ রটাচ্ছে কেন্দ্র সরকার রাম মন্দির করলে করোনা চলে যাবে, যার কোনও বিজ্ঞানসম্মত কারণ নেই বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী।

তিনি এদিন জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে বলেন, জ্যোতি বসু জানিয়েছিলেন এই দলটি একেবারে অসভ্য-বর্বর। সেটাই আজ প্রমাণিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের অত্যাচারে সাধারণ মানুষ বিরক্ত হয়ে উঠেছে। আর বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারকে চাইছে না মানুষ। এই কেন্দ্র সরকার শুধুমাত্র আমদানি জন্যে সরকার চালায় বলে মন্তব্য করেছেন সুজন।

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...