Saturday, June 20, 2026

সৌরভকে চান সাঙ্গাকারাও, লোধায় আটকালে সৌরভ নিশ্চিত আইসিসিতে!

Date:

Share post:

সৌরভের সমর্থনে আরও এক বিশ্বখ্যাত ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ারের পর এবার শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হওয়ার পর আইসিসির চেয়ারম্যানের পদ ফাঁকা রয়েছে। নির্বাচনের আগেই নাম উঠেছে সৌরভের। স্মিথ, গাওয়ারের পর সঙ্গকারা। শ্রীলঙ্কার এই পৃথিবীর অন্যতম সেরা কিপার ব্যাটসম্যান বলছেন, সৌরভই এই পদে সেরা। কেন বলছি?

১. ওর মতো ক্রিকেট মস্তিষ্ক ক্রিকেটে বিরল। বিশ্ব ক্রিকেটের সন্ধিক্ষণে ওকে দরকার।

২. নেতাকে হতে হবে বিশ্বজনীন। আমি ভারত, শ্রীলঙ্কা না ইংল্যান্ড থেকে এসেছি সেটা বড় কথা নয়। আমাকে সব কিছুর ঊর্ধ্বে উঠে ক্রিকেটের জন্য ভাবতে হবে। সৌরভকে আমি দেখেছি সিএবি, বিসিসিআই আর এমসিসি কমিটিতে কাজ করতে। আমার মনে হয়েছে দিনের শেষে ওত ক্রিকেট হৃদয়ই শেষ কথা বলত।

৩. বিশ্ব ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে গেলে সৌরভকে আনতে হবে। ওর সাহস আছে, আর তা বাস্তবায়িত করার সিংহ হৃদয় আছে। আর স্বচ্ছ্বতার কারণে ওর বিরুদ্ধে কেউ আঙুল তুলতেও পারবে না।

সুপ্রিম কোর্টে লোধা কমিশনের নিয়মে সৌরিভকে যদি বিসিসিআই পদ ছাড়তে হয়, তাহলে আইসিসি চেয়ারম্যান যে বেহালার বাঙালি হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...