Wednesday, March 25, 2026

BREAKING: অপসারিত কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষা

Date:

Share post:

করোনা সঙ্কটের শুরু থেকেই ভুরিভুরি অভিযোগ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। মৃতদেহ সংরক্ষণ থেকে শুরু করে বেড না পাওয়া কিংবা রোগী ফেরানো থেকে শুরু করে অত্যন্ত খারাপ পরিষেবা। অথচ, এই হাসপাতাল পূর্ব ভারতের বৃহত্তম কোভিড হাসপাতাল হিসেবে পরিচিত।

চাপ বাড়ছিল রাজ্য সরকারের উপরও। অবশেষে কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেললো নবান্ন। আজ, সোমবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষা ডাঃ মঞ্জুশ্রী রায়কে সরিয়ে দেওয়া হল। তাঁকে আরজি কর হাসপাতালের অ্যানাসথিসিয়া বিভাগে বদলি করা হয়েছে। আপাতত সেখানে প্রফেসার হিসেবে কাজ করবেন তিনি। যা প্রিন্সিপাল পদের সমতূল্য। তবে
চিকিৎসা শাস্ত্রে যা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ।

ডাঃ মঞ্জুশ্রী রায়ের পরিবর্তে মেডিক্যাল কলেজের
অধ্যক্ষা পদে দায়িত্ব দেওয়া হলো মুর্শিদাবাদ মেডিক্যালের সদ্য প্রাক্তন অধ্যক্ষা মঞ্জু বন্দ্যোপাধ্যায়কে। এই বদলির বিষয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বিতর্কি এড়িয়ে গিয়ে জানান, এটি একেবারেই রুটিন বদলি।

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...