Friday, May 8, 2026

বাইক আরোহীদের জন্য নতুন গাইডলাইন কেন্দ্রের, অন্যথায় মোটা অঙ্কের জরিমানা

Date:

Share post:

বাইক চালাতে এবার বেশ কয়েকটি নতুন নিয়ম মানতে হবে।
কেন্দ্রীয় সরকার বাইক আরোহীদের জন্য নতুন গাইডলাইন জারি করেছে। যে সমস্ত আরোহী শাড়ি পরে বাইক চড়েন, সেই মোটরবাইকে ‘শাড়ি গার্ড’ আবশ্যক করা হয়েছে । পিছনের চাকায় সুরক্ষামূলক ডিভাইস লাগাতে হবে। এবং হ্যান্ডহোল্ড এবং পাদানির ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় মোটর যানবাহন আইন ২০২০-র সপ্তম সংশোধনে এই নিয়মাবলী রাখা হয়েছে।
দুর্ঘটনা রুখতে এই বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আইন মেনে চলা বাধ্যতামূলক।
জরিমানা বিষয়েও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ।
ওভার স্পিডিং – জরিমানা ১ থেকে ২ হাজার টাকা ।
ইনস্যুরেন্স ছাড়া গাড়ি চালানো – ২ হাজার টাকা জরিমানা।
হেলমেট ছাড়া গাড়ি চালানো – ১ হাজার টাকা জরিমানা ও তিন মাস লাইসেন্স সাসপেন্ড।
অস্বীকৃত গাড়ি লাইসেন্স ছাড়া চালাতে – ৫ হাজার টাকা জরিমানা।
লাইসেন্স ছাড়া গাড়ি চালালে – ৫ হাজার টাকা জরিমানা।
বাতিলের পরও গাড়ি চালিয়ে ধরা পড়লে – ১০ হাজার টাকা জরিমানা।
ভয়ঙ্করভাবে গাড়ি চালালে – ৫ হাজার টাকা জরিমানা।
মদ্যপান করে গাড়ি চালালে – ১০ হাজার টাকা জরিমানা।
গাড়ি ওভারলোড করলে – ২০ হাজার টাকা জরিমানা।
এর পাশাপাশি বাইকে লাইট কন্টেনার রাখার জন্যও মন্ত্রণালয় নির্দেশিকা জারি করেছে। এই ধারকটির দৈর্ঘ্য ৫৫০ মিমি, প্রস্থ ৫১০ মিমি এবং উচ্চতা ৫০০ মিমি অতিক্রম করা উচিত নয়।
সর্বাধিক সাড়ে ৩ টন ওজনের যানবাহনের জন্য একটি টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের পরামর্শ দেওয়া হয়েছে। এই সিস্টেমে সেন্সরের মাধ্যমে চালক গাড়ির টায়ারে বাতাসের অবস্থা সম্পর্কে তথ্য পাবেন।

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...