Tuesday, May 12, 2026

যত চাপই আসুক, সুশান্ত-মৃত্যুর তদন্ত CBI-করবে না: মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

“যত চাপ’ই আসুক, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু- তদন্ত CBI-কে দেওয়া হবে না৷ এই তদন্ত মুম্বই পুলিশই করবে”৷

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বুধবার স্পষ্ট জানিয়েছেন এ কথা৷ তিনি বলেছেন, “মুম্বই পুলিশ এই মামলার তদন্ত করছে। তারা যথেষ্ট যোগ্য”৷

প্রয়াত সুশান্তের বাবা কেকে সিং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনায় FIR দায়ের করার পর রাজপুতের মৃত্যু মামলায় CBI তদন্তের দাবি জানিয়েছিলেন রিয়া।
পাশাপাশি, বুধবার রিয়া ওই FIR-এর ভিত্তিতে তদন্ত মুম্বইয়ে স্থানান্তরের জন্য আদালতে একটি আর্জিও পেশ করেছেন।রিয়া বলেছিলেন, তিনি মৃত অভিনেতার “বান্ধবী” এবং “সুশান্তকে কি চাপ- এর কারণে এই আত্মঘাতী হয়েছেন তা বোঝার জন্য CBI তদন্ত হওয়া দরকার”৷

সম্ভবত এর উত্তরেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এদিন স্পষ্ট করে দিলেন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু- তদন্ত CBI-কে দেওয়ার প্রশ্নই নেই৷

Related articles

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...