Monday, March 16, 2026

পুরুষদের পাশাপাশি মহিলাদের আইপিএল করার কথা ভাবছে বিসিসিআই, ইঙ্গিত সৌরভের

Date:

Share post:

পুরুষদের আইপিএল সবে নিশ্চিত হয়েছে । মহামারির আবহে সেটাও অনিশ্চিত হয়ে পড়েছিল। এবার
মহিলাদের আইপিএল করার কথা ভাবছে বিসিসিআই। জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । পুরুষদের আইপিএল অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর বা ১০ নভেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরশাহিতে বসবে এবারের আইপিএলের আসর। বিসিসিআই প্রধান জানিয়েছেন, মহিলা আইপিএলও ওই সময় আয়োজন করা যেতে পারে।
রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেছেন, “আমি নিশ্চিত করে বলতে পারি যে মহিলাদের আইপিএল নিয়ে কথা চলছে এবং জাতীয় দলের জন্যও আমাদের পরিকল্পনা রয়েছে।” যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি । তবে মহিলাদের আইপিএল বা চ্যালেঞ্জার সিরিজ গত বারের মতো পুরুষদের আইপিএলের শেষ ধাপে হবে বলে বোর্ডের এক সূত্র জানিয়েছে। বলা হয়েছে, নভেম্বরের ১ থেকে ১০ তারিখের মধ্যেই সম্ভবত মহিলাদের চ্যালেঞ্জার সিরিজ হবে।

spot_img

Related articles

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...