Sunday, March 1, 2026

হতাশায় ডুববেন না, করোনা আক্রান্তদের জন্য অভিনব রাখি বন্ধন তৃণমূল কাউন্সিলর সুদর্শনার

Date:

Share post:

আজ রাখি পূর্ণিমা। উৎসবের দিন। কিন্তু কোভিড-১৯ মহামারির জন্য এবছর সেইভাবে রাখি পূর্ণিমা উৎসব পালন করা সম্ভব হচ্ছে না। তবে বাঙালির মন কোনও কিছুতেই দমে থাকে না। এই মুহূর্তে অনেকেই করোনায় সংক্রমিত। তারা হয়তো সেই ভাবে এই দিনটি পালন করতে পারছেন না। কিন্তু তাদের মনে যেন কোনওরকম হতাশার সৃষ্টি না হয়, সেই জন্য আজ আরও এক পা বাড়িয়ে দিয়েছেন বালিগঞ্জ অঞ্চলের ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখার্জি। এদিন তিনি ও তার মহিলা সমিতি এবং তৃণমূল কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে রাখি পূর্ণিমা উৎসব পালন করেন। তবে তা একেবারেই অন্যরকম এবং অন্য ধাঁচে।

বালিগঞ্জ অঞ্চলে এই মুহূর্তে করোনা সংক্রমিত সংখ্যাটা অনেকটাই বেশি। তাই এবার বালিগঞ্জ অঞ্চলে যেসমস্ত বাড়িতে করোনা সংক্রমিত রোগী রয়েছেন, তাদের বাড়িতে গিয়ে তাদের রাখি দিয়ে রাখি উৎসব পালন করলেন সুদর্শনা মুখার্জি। তিনি জানিয়েছেন, যারা জীবাণুমুক্ত করার কাজে যুক্ত রয়েছেন বা ডেঙ্গু নিরাময়ের কাজে যুক্ত রয়েছেন তারা পিপিই কিট পড়ে সমস্ত রকম সামাজিক বিধিনিষেধ মেনে সেই সমস্ত রোগীদের বাড়িতে গিয়ে তাদের হাতে রাখি তুলে দেন।

শুধু তাই নয়, রাখির সঙ্গে ছিল মিষ্টি এবং সেই সঙ্গে তাদেরকে জানানো হয় তারা যেন কোনরকম ভাবে নিজেদের এই দিনটিতে হতাশায় ডুবিয়ে না রাখে। এবং এর পাশাপাশি জানানো হয়েছে করোনার সঙ্গে মোকাবিলা করতে হবে। তাই সমস্তরকম সামাজিক সর্তকতা বিধি মেনে চলতে হবে। সমস্ত রকম সামাজিক নীতি এবং নিয়মকানুন মেনে এই রাখি পূর্ণিমা উৎসব পালন করা হয় । একেবারে এক অভিনব নতুন পদ্ধতিতে তারা আজ এই রাখি উৎসব পালন করেন।

spot_img

Related articles

‘প্লেসিবো এফেক্ট’, উৎপল সিনহার কলম

" পলভরকে লিয়ে কোই হমে প্যার কর লে ঝুটা হি সহি... " মহাসমারোহে না হোক, ছলনা হয়েও প্রেম আসুক প্রেমহীন শুষ্ক...

শেষ ম্যাচে হিলির দুরন্ত শতরান, হরমনপ্রীতদের লজ্জাজনক হার

অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় একদিনের ম্যাচে ফের হার ভারতের(India Women)। কেরিয়ারের শেষ ইনিংসে জ্বলে উঠলেন অ্যালিসা হিলি । রবিবার...

কার অঙ্গুলি হেলনে লজিকাল ডিসক্রিপেন্সি থেকে অ্যাডজুডিকেশন: অভিষেকের ৩ প্রশ্ন

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের নাম বাদ দিতে একের পর এক পন্থা নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। তালিকা...

বাংলায় ভোটার তালিকা জটিলতা জারি, তার মধ্যেই ভোটের দিন ধার্য করতে বৈঠকে কমিশন

নির্ধারিত সময়েই বাংলাতে (West Bengal Election) ভোট হবে একথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। ২৮...