Sunday, June 21, 2026

দেশবিদেশে রামায়ণের দীর্ঘ তালিকা, চমকে দিলেন মোদি

Date:

Share post:

শুধু ভারত নয়, রামের বন্দনা ও রামায়ণের চর্চা হয় বিশ্বজুড়েই। বুধবার রাম মন্দিরের ভূমিপুজোনের পর মর্যাদা পুরুষোত্তম রামের সর্বব্যাপী প্রভাবের কথা বলতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রীতিমতো চমকে দিলেন। দেশের একেকটি রামায়ণ সংস্করণের নাম বলেন। যেমন: বাংলায় কৃত্তিবাসী রামায়ণ। এমনকী দাক্ষিণাত্যের কোনো কোনো ভাষায় রামায়ণ উদ্ধৃত করে রামের সেই সংলাপের মানে বোঝান। বিদেশের ক্ষেত্রেও একই । তিনি বলেন, রাম সবার, রাম সর্বত্র বিরাজমান। ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষায় যেমন রামের ব্যাখ্যা ও রামায়ণের চর্চা হয়, তেমনি বিশ্বের বহু দেশে রাম মর্যাদার সঙ্গে পূজিত হন। মোদি বলেন, ইন্দোনেশিয়ার মত পৃথিবীর সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে রাম ও রামায়ণের অসাধারণ জনপ্রিয়তার কথা সবাই জানে। রাম ও রামায়ণের চর্চা হয় কাম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, নেপাল, শ্রীলঙ্কা, ইরান, রাশিয়া সহ বিশ্বের বহু দেশে।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...