Tuesday, June 23, 2026

ভিভো অতীত, আইপিএলের স্পনসর হওয়ার দৌড়ে চার সংস্থার জোরদার লড়াই

Date:

Share post:

ভিভো-আইপিএলের গাঁটছড়া ভেঙেছে। প্রশ্ন হলো, আইপিএলের মতো তুমুল জনপ্রিয় টুর্নামেন্টের স্পনসর কে বা কারা হবে? বোর্ড সূত্রে খবর, এই বরাত পেতে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছে অ্যামাজন। একদিকে আইপিএল, অন্যদিকে দুর্গাপুজো-দেওয়ালি এই মরশুম ধরতেও তারা নানা যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

ভিভোর অর্থ পূরণের জন্য ক্রিকেট বোর্ড একজন স্পনসর ও দুটি কো-স্পনসরের সন্ধানে রয়েছে। এছাড়া টাইটেল স্পনসর ও অ্যাসোসিয়েট স্পনসরও রয়েছে। ভিভোর পুল ছিল ৪৪০ কোটি। নয়া স্পনসর ১৮০ দিলেও লাভ বোর্ডের। অ্যামাজন মূল স্পনসর হলে বাইজুস আর ড্রিম ইলেভেন লড়াইয়ে এগিয়ে রয়েছে। দুটি কো-স্পনসরকে টক্কর দিতে নেমেছে অ্যানঅ্যাকাডেমি ও মাই সার্কেল-১১। এই তালিকা দ্রুত শেষ করতে হবে, কারণ, দ্রুত জার্সি, স্পনসরশিপ নিয়ে এগোতে হবে। ড্রিম ইলেভেন যদি প্রতি মরশুমে ৪০ কোটি টাকা করে দেয়, তাহলে বিসিসিআই বিড করার জন্য আরও ৪০ কোটি চাইবে অফিসিয়াল পার্টনার হতে।

ভিভো সরে যাওয়ায় প্রতিটি ফ্রাঞ্চাইজি এ বছরের ক্ষতি কম করে ১৫ কোটি টাকা। এবার নতুন করে টেন্ডার ডাকবে ভারতীয় বোর্ড। বোর্ড বলছে বহু সংস্থার সঙ্গে কথা হচ্ছে। তবে একটি সূত্রে খবর, শেষে দাঁও মারতে পারে দেশি সংস্থা। টাইটেল স্পনসর রিলায়েন্স জিও হতে পারে। এছাড়া লড়াইয়ে রয়েছে বাইজু, কোকাকোলা, অ্যামাজন, আরপিজি, এমনকী পতঞ্জলির নামও শোনা যাচ্ছে। বছরে ৪৪০ কোটির ঘাটতি মেটাতে অনেকগুলি স্পনসর দরকার। চুক্তি হবে এক বছরের। তবে বোর্ডের সবচেয়ে বড় ভরসা ৩২৫০ কোটি টাকার ব্রডকাস্টিং চুক্তি।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...