Saturday, April 18, 2026

আদালতে শেষ পর্যন্ত জয় পেল ইম্পা

Date:

Share post:

আদালতে শেষ পর্যন্ত জয় পেল ইম্পা। ৬৫ বছরের ঊর্ধ্বে সবাইকে সেটে যাওয়ার অনুমতি দিল আদালত । তবে একইসঙ্গে করোনাভাইরাসের জন্য প্রয়োজনীয় সব স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিধি মেনে শুটিং করতে হবে বলে জানিয়ে দিয়েছে মুম্বাই আদালত ।
রাজ্য সরকারকে অনুরোধ-উপরোধ, এমনকি, মুখ্যমন্ত্রী চিঠি লিখেও কাজ হয়নি। শেষ পর্যন্ত আদালতে গিয়ে জয় পেল সিনেমা, ধারাবাহিকের প্রযোজক ও কলাকুশলীদের সংগঠন ‘ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’ (ইম্পা)।
শুধুমাত্র বয়সের জন্য আলাদা করে কোনও নিয়ম হতে পারে না, জানালো আদালত।
করোনাভাইরাসের সংক্রমণের জেরে দীর্ঘদিন ধরে বলিউডে সমস্ত সিনেমা, টিভি ধারাবাহিক-সহ যাবতীয় অনুষ্ঠানের শুটিং বন্ধ ছিল। কয়েক সপ্তাহ আগেই ফের শুটিং চালুর অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র সরকার। কিন্তু ৬৫ বছরের বেশি বয়সি অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের শুটিং সেটে যাওয়া যাবে না বলে নির্দেশিকায় বলা হয়েছিল। তার বিরুদ্ধেই আদালতে মামলা করেন প্রমোদ পাণ্ডে নামে এক শিল্পী। সেই মামলাতেই এ দিন আদালত মহারাষ্ট্র সরকারের নির্দেশিকা খারিজ করে সবাইকে শুটিং সেটে যাওয়ার অনুমতি দিল।

Related articles

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...