Saturday, June 27, 2026

ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর আবাসনের ছাদ! একটুর জন্য প্রাণে বাঁচলেন অরবিন্দ কেজরিওয়াল

Date:

Share post:

খোদ মুখ্যমন্ত্রীর আবাসনেরই ছাদ ভেঙে পড়ল ! একটুর জন্য প্রাণে বাঁচলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির সিভিল লাইন্সে প্রায় ৮০ বছরের পুরনো মুখ্যমন্ত্রীর আবাসনের ছাদের একাংশ বৃহস্পতিবার ভেঙে পড়ে৷ ঠিক ওই অংশটিতেই রয়েছে মুখ্যমন্ত্রীর চেম্বার। সব গুরুত্বপূর্ণ বৈঠক ওই চেম্বারেই করতেন মুখ্যমন্ত্রী৷ দুর্ঘটনার সময় তখন সেখানে কেউ ছিলেন না৷

এই দুর্ঘটনার পরই দিল্লি সরকারের পূর্ত দফতরের তরফ থেকে আবাসনের বাকি অংশের ছাদের অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দিল্লিতে কয়েকদিনের টানা বৃষ্টিতেই প্রায় ৮০ বছরের পুরনো এই আবাসনের ছাদ ভেঙে পড়েছে৷তবে মুখ্যমন্ত্রী নিজে যে বাংলোটিতে থাকেন সেটির নিয়মিত মেরামতি চলতেই থাকে৷

আবাসনটি  বহু পুরনো হওয়াতেই ছাদ ভেঙে পড়ার দুর্ঘটনা ঘটেছে৷ কয়েকদিন আগেই ছাদেরও মেরামতি হয়েছিল বলেই খবর৷ তা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে৷ ঘটনার তদন্ত করার পাশাপাশি দ্রুত মেরামতি কাজ শুরু করেছে দিল্লির পূর্ত দফতর৷

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...