Saturday, May 16, 2026

গত ১০০ দিনে স্থানীয় সংক্রমণ শূন্য, পথ দেখাচ্ছে নিউজিল্যান্ড

Date:

Share post:

গত ১০০ দিনে কোনও স্থানীয় সংক্রমণ হয়নি। অতিমারি বিধ্বস্ত দেশগুলিকে পথ দেখাচ্ছে নিউজিল্যান্ড। ভাইরাস মোকাবিলায় প্রথম থেকেই উজ্জ্বলতম উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল এই দেশ। ভাইরাস মুক্ত বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু বিদেশ থেকে দেশে ফেরা শুরু হতেই ফের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু তাতে ঘাবড়ে যায়নি প্রশাসন। বরং বাইরে থেকে যারা পৌঁছে গিয়েছেন ওই দেশে তাঁদের সঠিকভাবে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।

মহামারি আবহে নতুন স্বাভাবিক জীবন শুরু করেছে বিশ্ববাসী। কিন্তু নিউজিল্যান্ডকে দেখলে মনে হবে সংক্রমণের আগের পৃথিবীতে রয়েছি আমরা। স্টেডিয়ামে দর্শক রাগবি খেলা। স্বাস্থ্যবিধি মেনে চলছে রোজকার জীবন। খুলে দেওয়া হয়েছে রেস্তোরাঁ। এর একমাত্র কারণ সংক্রমণ শুরুর প্রথম পর্যায় থেকে করা হাতে সবটা সামলেছে প্রশাসন। শুধু তাই নয় মার্চ মাস থেকে এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ১০০ পেরোয়নি।

ইউনিভার্সিটি অফ ওটাগোর অতিমারি বিশেষজ্ঞ জানিয়েছেন, পরিকল্পনার অভাবে পাশ্চাত্য দুনিয়া ভাইরাস মোকাবিলায় ব্যর্থ হয়েছে। একমাত্র বিজ্ঞানের সঠিক প্রয়োগ ও রাজনৈতিক নেতৃত্বে সামঞ্জস্য থাকলেই মহামারির বিরুদ্ধে জয় হবে বলে মনে করছেন তিনি। স্থানীয় সংক্রমণ না হলেও শক্ত হাতে পরিস্থিতি সামলাচ্ছে নিউজিল্যান্ড। পর্যটকদের জন্য এখনই সীমান্ত খুলছে না সেই দেশ।

Related articles

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...