Sunday, May 10, 2026

এবার করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

Date:

Share post:

সারা দেশের মতই পশ্চিমবঙ্গেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বাদ পড়ছেন না মন্ত্রী-আমলারাও। এবার আক্রান্তের তালিকায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। আজ, মঙ্গলবার তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর কোনও ঝুঁকি না নিয়ে মন্ত্রীকে তড়িঘড়ি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে স্বপনবাবুকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে৷ জানা গিয়েছে, স্বপন দেবনাথের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের প্রথমসারির নেতা স্বপন দেবনাথের করোনা সংক্রমণের খবরে উদ্বিগ্ন জেলার তৃণমূল কর্মী সমর্থক ও তাঁর অনুগামীরা। সতর্কতা অবলম্বনে সম্প্রতি তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Related articles

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...