Tuesday, June 2, 2026

বীরভূমের এখন পরিচয় বোমা-কারখানা, গরু পাচার: ফের বিতর্ক রাজ্যপালের মন্তব্যে

Date:

Share post:

ফের রাজ্যের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বিতর্কে রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার শ্রীনিকেতনের হলকর্ষণ অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল মন্তব্য করেন, বীরভূম এখন বোমা তৈরির কারখানা। গরু পাচারেও এই জেলার ভূমিকা রয়েছে বলে অভিযোগ তাঁর। বীরভূমে গিয়ে নাম না করে পুলিশ-প্রশাসনকেই রাজ্যপাল আক্রমণের নিশানা করলেন বলে মত রাজনৈতিক মহলের।
এদিন বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, ‘‘বীরভূম বলতেই এখন শোনা যায় বোমার কারখানা, মাফিয়া রাজ। গরুপাচারে বীরভূমের ভূমিকাও সকলেই জানেন। এটা বীরভূমের পরিচয় হতে পারে না’’।
রাজ্যপালের মন্তব্যের তীব্র সমালোচনা করেন জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিনহা। তিনি বলেন, কোনও রাজ্যপালের থেকে একটি রাজনৈতিক দলের মুখপাত্রের মতো ভাষণ বা বিবৃতি এর আগে শোনা যায়নি। ধনকড় যা বলেছেন, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। রাজ্যপাল কি শুধু এ রাজ্যের আইন-শৃঙ্খলা দেখতে পান, উত্তরপ্রদেশ বা গুজরাতের কথা ওঁর নজরে পড়ে না? কটাক্ষ করেন তৃণমূল নেতা।
রাজ্যপালের এই অভিযোগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এর আগেও তিনি নানা বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে গিয়েছেন রাজ্যপাল। বীরভূমে গিয়ে তার ব্যতিক্রম হল না।

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...