Saturday, March 14, 2026

মহামারির জেরে বেতনে কোপ দিল্লি মেট্রোয়

Date:

Share post:

মহামারির জেরে দেশের অনেক সংস্থার কর্মীদের বেতন কাটছাঁট করা হয়েছে ।এবার তারই ছায়া পড়ল দিল্লি মেট্রোতে।
রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন কর্তৃপক্ষ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , কর্মীরা ভাতা এবং বিশেষ সুবিধা বাবদ বেতনের সঙ্গে যে টাকা পান, তা ৫০ শতাংশ কমানো হবে৷ চলতি মাস থেকেই মূল বেতনের ১৫.৭৫ শতাংশ হারে ভাতা এবং অন্যান্য সুবিধা বাবদ টাকা পাবেন কর্মীরা৷তবে মেডিক্যাল, মহার্ঘ্য ভাতা, যাতায়াত ভাতা আগের মতোই পাবেন কর্মীরা৷ এমনকি পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অগ্রিমও পাবেন না কোনও কর্মী৷ যদিও ইতিমধ্যেই অগ্রিম নেওয়ার জন্য যে আবেদনগুলি মঞ্জুর করা হয়েছে, সেগুলি দিয়ে দেওয়া হবে৷
এই সিদ্ধান্তের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেহেতু করোনা সংক্রমণের কারণে মেট্রো চলাচল বন্ধ রয়েছে, তাই আর্থিক মন্দায় ভুগছে দিল্লি মেট্রো । সেই ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
করোনার কারণে মেট্রো বন্ধ থাকায় প্রত্যেকদিন প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হচ্ছে দিল্লি মেট্রোর৷ ফলে মাসিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা৷ দিল্লি মেট্রোতে প্রতিদিন ৩০ লক্ষের বেশি মানুষ যাতায়াত করেন৷ দিল্লির সঙ্গে হরিয়ানা এবং উত্তর প্রদেশকেও যুক্ত করে এই মেট্রো পরিষেবা৷ এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই ক্ষোভে ফুঁসছেন দিল্লি মেট্রোর প্রায়১৪ হাজার ৫০০কর্মী ।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...