Saturday, June 27, 2026

চিড়িয়াখানা-কাণ্ডে তদন্ত কমিটি বনমন্ত্রীর, লকডাউনে কাজ কেন? প্রশ্ন বিজেপি’র

Date:

Share post:

চিড়িয়াখানার ভিতরে বৃষ্টির মধ্যে কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ঠিকাকর্মীর মৃত্যুর তদন্ত কমিটি গঠন করা হলো৷
রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে ওই কমিটি রিপোর্ট দেবে।’’

এদিকে, চিড়িয়াখানায় কর্মী সংগঠনের দীর্ঘদিনের নেতা হিসাবে পরিচিত রাকেশ সিং এখন বিজেপির সঙ্গে যুক্ত৷ রাকেশ এ দিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাকেশ সিং। মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর অভিযোগ, “লকডাউনের দিন সরকারি জায়গায় কী ভাবে একটি বেসরকারি সংস্থা কাজ করছিল? চিড়িয়াখানার অধিকর্তা কি ঘুমিয়ে আছেন? এত বড় ঘটনার পরও তাঁর খোঁজ নেই। সরকারকে জবাব দিতে হবে।”

একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার বিলবোর্ড লাগানোর জন্য
চিড়িয়াখানার ভিতরে হাতির এনক্লোজারের সামনে লোহার পোল বসানোর কাজ চলছিল । তখনই দুর্ঘটনাটি ঘটে। ৩ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। ২ জনের মৃত্যু হয়েছে বলে চিড়িয়াখানা সূত্রে খবর। এক জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাঁকে আলিপুরের কাছেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সরকারঘোষিত লকডাউনের দিনে একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার কাজ কী ভাবে চলছিল সরকারি চিড়িয়াখানার ভিতরে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...