Wednesday, March 11, 2026

“মুসলিমদের অপরাধ প্রবণতা বেশি”! দিলীপের বিতর্কিত মন্তব্যে রাজ্য রাজনীতিতে আলোড়ন

Date:

Share post:

“পশ্চিমবঙ্গে মুসলিমরা চেতনায় পিছিয়ে, অপরাধীকরণ তাদের মধ্যেই সবচেয়ে বেশি!” রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের এই বেফাঁস মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে। রাজ্য রাজনীতিতে প্রবল আলোড়ন!

এখানেই শেষ নয়। মুসলিম সম্প্রদায়কে নজিরবিহীন আক্রমণ করে দিলীপবাবু দাবি করেন, “শিক্ষায়, সামাজিক ভাবে , আর্থিক ভাবে, চেতনায় মুসলিম সমাজ সব থেকে পিছিয়ে রয়েছে। তাদের মধ্যে অপরাধীকরণ সব থেকে বেশি।”

একটি ফেসবুক লাইভে তিনি মুসলমান সমাজকে এমনভাবে “অপরাধী” দাবি করার মধ্য দিয়ে সংখ্যালঘুদের প্রতি সমাজে হীনদৃষ্টি তৈরি করার চেষ্টা করেছেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। যদিও দিলীপবাবু এমন বিতর্কিত মন্তব্য করার সময় কোনও তথ্য পেশ করতে পারেননি। অৰ্থাৎ, কোনও সরকারি রিপোর্টে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অপরাধ প্রবণতা বা মানসিকতা বা অপরাধ রেকর্ড তিনি তুলে ধরতে পারেননি। যার ফলেই রাজনৈতিক মহল মনে করছে, হিন্দি বলয়ের মতো এ রাজ্যেও ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য এমন স্পর্শকাতর বিষয় নিয়ে বেফাঁস বক্তব্য রাখেন রাজ্য বিজেপি সভাপতি।

প্রসঙ্গত, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রকাশিত সাম্প্রতিকতম তথ্যে নেই দেশে গণপিটুনিতে মৃত্যু ও ধর্মীয় হিংসায় মৃত্যুর সংখ্যা। তার পরেও দিলীপ ঘোষের এমন মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এ ব্যাপারে সন্দেহের আর কোনও অবকাশ নেই!

উল্লেখ্য, রাজ্য বিজেপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ করেন দিলীপ ঘোষ। সেখানে বিভিন্ন ইস্যুতে রাজ্যকে তোপ দাগেন তিনি। সেই সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিমদের তোষণের অভিযোগ করেন দিলীপবাবু। তাঁর কথায়, “তোষণ করে কারও ভাল হয় না। শুধু যে রাজনৈতিক দল তোষণ করছে তাঁদেরই উপকার হয়। বাংলায় সিপিএম ও তৃণমূলেরা ৪৪ বছর ধরে মুসলিমদের তোষণ করে চলেছে, তাও তাঁরা এত পিছিয়ে কেন? কেন ওদের কোনও উন্নতি হল না?” প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতির!

spot_img

Related articles

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...