Friday, May 15, 2026

টাকা দিক বা না দিক চিকিৎসা শুরু করতে হবে, কড়া বার্তা রাজ্য স্বাস্থ্য কমিশনের

Date:

Share post:

ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য টাকা জমা দিক বা না দিক, চিকিৎসা শুরু করতে হবে। শনিবার সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। এর থেকে স্পষ্ট টাকা জমা দেওয়া হয়নি এই অজুহাতে রোগী ফেলে রাখতে বা ফেরাতে পারবে না হাসপাতালগুলি। স্পষ্টতই, রাজ্যবাসীর কাছে এটা অত্যন্ত স্বস্তির খবর।

এদিন সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোভিড রোগীকে কোনওভাবেই ফেরানো যাবে না। টাকার জন্য যেন পরিষেবা বিঘ্নিত না হয়। রোগী হাসপাতালে এলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে।” তিনি জানান, করোনা চিকিৎসার জন্য নতুন অ্যাডভাইজরি তৈরি করা হয়েছে।মূলত বেড চার্জ, ওষুধ এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য বিল বাড়ছে বলে জানান তিনি। এই পরীক্ষা-নিরীক্ষা কীভাবে করা উচিত তার রিপোর্ট দিয়েছেন চিকিৎসকরা। কোন কোন পরীক্ষা করা উচিত তার তালিকা তৈরি করা হয়েছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...