Sunday, March 15, 2026

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা

Date:

Share post:

ক্রমশ শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ। এর জেরে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা আগেই জানিয়েছে হাওয়া অফিস। এই প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। এবার এমনটাই জানাল আবহাওয়া দফতর।

আজ সোমবার দক্ষিণবঙ্গের তিন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এই তিন জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৪ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া তে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি।

নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। পাশাপাশি ওড়িশা- ঝাড়খন্ডেও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বাড়তে পারে নদীর জল স্তর, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। এরই সঙ্গে কলকাতা-সহ শহরতলী জলমগ্ন হওয়ার সম্ভাবনা।
এদিকে, বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস।দার্জিলিং ,কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে পূর্ব ভারত ও সংলগ্ন মধ্য ভারতের রাজ্যগুলি তে। যার জেরে প্রবল বর্ষণের সম্ভাবনা ওড়িশায়।

মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডে অতি বর্ষণের আশঙ্কা। রাজস্থান ও গুজরাতে আগামী দু’দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম হাওড়া, হুগলি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস।

 

spot_img

Related articles

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...