Wednesday, June 3, 2026

পুলওয়ামা হামলার সাড়ে ১৩ হাজার পৃষ্ঠার চার্জশিটে একমাত্র মহিলা কে?

Date:

Share post:

বয়স মাত্র ২৩ বছর। পুলওয়ামা হামলার অন্যতম মুখ ছিলেন তিনি। হামলায় জড়িত সন্দেহে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একমাত্র মহিলা ইনসা জান। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি জানিয়েছে, পুলওয়ামার ঘটনার নেপথ্যে থাকা জইশ-ই-মহম্মদের জঙ্গিদের সাহায্য করেছিল সে।

পুলওয়ামার ঘটনা নিয়ে সাড়ে ১৩ হাজার পৃষ্ঠার চার্জশিট পেশ করেছে এনআইএ। যেখানে উল্লেখ করেছে, ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনার প্রধান চক্রী মহম্মদ উমর ফারুকের যোগাযোগ ছিল ইনসার। জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত সেনাবাহিনীর সব কার্যকলাপের খবর দিত সে।

তদন্তকারী অফিসাররা জানিয়েছেন ইনসা জানের বাবা তারিক পির মেয়ের এই কাজের কথা সব জানতেন। শুধু তাই নয়, এই ঘটনায় জড়িত ছিলেন তিনিও। তারিক পির নিজেই জঙ্গিদের থাকা-খাওয়া এবং যাতায়াতের বন্দোবস্ত করেছিল। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে উমর ফারুক, সমীর দার ও আদিম আহমেদ দারদের অন্তত ১৫ বার আশ্রয় দিয়েছে।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর কনভয়ের উপর আত্মঘাতী হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। ওই হামলার পর জইশ-ই-মহম্মদের তরফে ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেটা তোলা হয়েছিল ইনসা জানের বাড়িতেই। সেই ভিডিওতে দেখা গিয়েছিল ফিঁঁদায়ে জঙ্গি আদিল দারকে। সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দেয় সমীর দার।

Related articles

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...