Tuesday, June 2, 2026

হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী করোনা আক্রান্ত ব‍্যাঙ্ক ম‍্যানেজার

Date:

Share post:

মানসিক অবসাদে হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন করোনা আক্রান্ত এক ব‍্যাঙ্ক ম‍্যানেজার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাবাদে। জানা গিয়েছে, পেশায় ব্যাঙ্ক ম্যানেজার ৪২ বছরের ওই রোগী ভর্তি ছিলেন তীর্থঙ্কর মহাবীর মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেশ। গ্রামীণ ব্যাঙ্কে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। গত ২১ জুলাই তাঁর কোভিড- ১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল। এর পর গত ২৫ জুলাই তাঁকে ওই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।’ তবে কী কারণে এমন আত্মহত্যা তা জানতে পারেনি পুলিশ। পরিবারের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, করোনার জেরেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
পুলিশ সুপার অমিত আনন্দ জানিয়েছেন, ‘রাজেশ হাসপাতালের ৬ তলা থেকে লাফ দিয়েছেন। গ্রামীণ ব্যাঙ্কে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...