Monday, April 13, 2026

মোদি বিরোধীদের মদত দেয় ফেসবুক, পাল্টা অভিযোগে জুকেরবার্গকে চিঠি প্রসাদের

Date:

Share post:

উলটপুরাণ! এতদিন কংগ্রেস ও অন্য বিজেপি বিরোধীদের পক্ষে অভিযোগ তোলা হচ্ছিল যে ফেসবুক কর্তৃপক্ষ বিজেপির প্রতি পক্ষপাত করছে। আর এবার ঠিক তার উল্টো অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। নাম না করে কংগ্রেস ও অন্য মোদি বিরোধীদের প্রতি ফেসবুকের পক্ষপাতের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। মঙ্গলবার এই অভিযোগে তিনি ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গকে চিঠি পাঠিয়েছেন বলে জানান। প্রসাদ ফেসবুকের কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কংগ্রেস প্রীতির অভিযোগ তুলেছেন। পাশাপাশি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অসম্মানজনক ও বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ করে ফেসবুক। অথচ যখন তা তথ্য দিয়ে খণ্ডন করা হয় তা প্রচারে অনীহা দেখায়। মোদির পক্ষে পেজ তৈরির পর তা মুছে দেওয়ারও নজির রয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য লাগাতার প্রচার হয়েছে ফেসবুকের মাধ্যমে। রবিশঙ্কর প্রসাদ বলেন, দেশে অশান্তি ও অরাজকতা সৃষ্টির পক্ষে যারা মদত দিচ্ছে তাদের বক্তব্য ঢালাও প্রচার করে রাষ্ট্রবিরোধী শক্তিকেই মদত দেওয়া হচ্ছে কিনা তা জুকেরবার্গের কাছে জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- সরকারি বিধি নিষেধ মেনে শহরে খুলে গেল পানশালা

 

 

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...