Friday, June 26, 2026

শিক্ষক দিবসের এমন উপহার, যা জানলে আপনিও গর্বিত হবেন!

Date:

Share post:

শিক্ষক দিবসের এই বিশেষ দিনটিকে স্মরণ রেখে উদ্বোধন হলো “ফ্রি কম্পিউটার”। ইন্ডিয়ান স্কুল অফ কম্পিউটার লার্নিং কেন্দ্রের এমন সামাজিক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সমাজের পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের এখানে বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন : পাবজি হারিয়ে ‘রবি স্মরণ’ চিনের

এই এম ডি, ইন্ডিয়ান স্কুল অফ কম্পিউটার লার্নিং সেন্টারে কলকাতার যেকোনো জায়গার ছেলে মেয়েরা বিনামূল্যে কম্পিউটারের প্রশিক্ষণ নিতে পারবে বলে জানিয়েছেন এই সংস্থার কর্ণধার মহম্মদ জাহিদ। তিনি আরও জানিয়েছেন, তাঁর বড় ছেলে মহম্মদ আতিফ জাহিদ ২০১১ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তাই তার স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান খোলা হল।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, বর্তমানে ২০টি কম্পিউটার দিয়ে প্রশিক্ষণ চলবে। পরে আরও ১০০টি কম্পিউটার আনা হবে। শুধু তাই নয়, এখানে পরীক্ষার মাধ্যমে সবচেয়ে সফল দু’জন ছাত্র ছাত্রীর পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন বলেও জানিয়েছেন। এবং তারা যত দূর পড়াশোনা করবে তার সম্পূর্ণ খরচ তিনি বহন করবেন।

আরও পড়ুন : বিনোদনে আইফোন দাবি যুবকের, টুইটে যোগ্য জবাব সোনুর

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...