Saturday, March 14, 2026

২৫ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করুন, রাজ্যগুলিকে বার্তা মোদির

Date:

Share post:

২৫ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করুন। সোমবার নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই আলোচনা করার জন্য ভার্চুয়াল কনফারেন্স আয়োজন করার কথা বলেছেন তিনি। শিক্ষানীতি কীভাবে প্রণয়ন করা হবে এবং এই বিষয়ে নিজেদের ধারণা তৈরি জন্য আলোচনার কথা বলেছেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী বলেন, “এই শিক্ষানীতির সরকারের শিক্ষানীতি নয়, এটা দেশের শিক্ষানীতি। যেমন বিদেশনীতি, রক্ষানীতি কোনও সরকারের নয়, দেশের নীতি। শিক্ষানীতিও ঠিক তেমনই। ঠিক সেই কারণেই ৩৪ বছর পর শিক্ষানীতিতে বদল আনা হলো। শিক্ষানীতির মধ্যে কেন্দ্র সরাসরি ঢুকবে না।” তাঁর কথায়, “জাতীয় শিক্ষানীতির আত্মনির্ভর ভারত গড়ে তোলার পক্ষে সহায়ক। শিক্ষানীতি নিয়ে অনেক মতামত পেয়েছি। সবাই শিক্ষানীতিকে গ্রহণ করেছেন। শিক্ষকরাই শিক্ষানীতির নির্ধারক।”

এদিনের বৈঠকে মোদি জানিয়েছেন, প্রযুক্তির মাধ্যমে আর্থিক ও সামাজিক বৈষম্য দূর করা হচ্ছে। দেশে আদিবাসী, প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তি পৌঁছে দেওয়া হচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। নতুন শিক্ষানীতির মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে যে নিয়ম আছে, তা এই শিক্ষানীতির মাধ্যমে অনেক সহজ করা হয়েছে।

আরও পড়ুন- জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠক, কী বললেন রাষ্ট্রপতি?

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...