Saturday, May 16, 2026

শিবসেনা মুখপত্র পাড়ার গুণ্ডাদের স্টাইলে হুমকি, কঙ্গনা বললেন, ভয় পেয়েছে

Date:

Share post:

ফের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে হুঁশিয়ারি শিবসেনার। পাড়ার মস্তানের স্টাইলে দলের মুখপত্র ‘সামনা’তে বলা হয়েছে, মুম্বইয়ের অপমান বরদাস্ত করা হবে না। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা ফল বুঝতে হবে।

বেআইনি বাড়ি ভাঙার পর মামলা করা হয়েছে। তবু কঙ্গনার মুখ বন্ধ করা যাচ্ছে না। আর এতে চরম অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্রের শিবসেনার সরকার। কঙ্গনাকে কিছুতেই ম্যানেজ করা যাচ্ছে না। বিজেপির সরাসরি সমর্থন থাকায় কিছুতেই রাখা যাচ্ছে না অভিনেত্রীকে। কখনও সঞ্জয় রাউত, তো কখনও শিব সৈনিকদের দিয়ে বিবৃতি আর হামলা চালানো হচ্ছে। বাদ যাচ্ছে না মুখপত্র ‘সামনা’ও। সেখানে অভিনেতাদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিজেদের অভিনয়ে মন দেন। আর যদি তারা এই নির্দেশ না মানেন, তাহলে তাদের সমূহ বিপদ। মুম্বইতে থেকে মহারাষ্ট্র সরকারের বিরোধিতা করা যায় না। যে কারণে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা সম্ভব নয়।

কঙ্গনাকে হুমকি দিয়ে বলা হয়েছে, মুম্বইয়ের অপমান করে তিনি নিজের কবর খুঁড়ছেন। মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর এর সঙ্গে তুলনা করে বিভাজন করার চেষ্টা করছেন কঙ্গনা। শুভেচ্ছা জানাই। কিন্তু এর যোগ্য জবাব তিনি পাবেন।

পালটা কঙ্গনা বলেছেন, হুমকি দিয়ে আমাকে আটকে রাখা যাবে না। সত্যি কথা বলবই। তোমাদের আচরণই প্রমাণ করছে তোমরা ভয় পেয়েছ। মানুষ সব দেখছে। তাঁরা আগামী দিনে ব্যালটে জবাব দেবেন।

আরও পড়ুন- টিচার্স ট্রেনিং ইউনিভার্সিটিতে ভাঙচুর, লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...