Saturday, June 20, 2026

জেলেই বিজেপি মদতপুষ্ট পুলিশের অত্যাচার! দিল্লি হিংসায় অভিযুক্ত ফতিমা কোর্টে

Date:

Share post:

জেল হেফাজতে মানসিক নির্যাতনের অভিযোগ তুললেন দিল্লি হিংসায় অভিযুক্ত এমবিএ পাশ ছাত্রী গুলফিশা ফতিমা। সোমবার দিল্লি হিংসার মামলার শুনানি হয় ভিডিও কনফারেন্সে। শুনানির সময় তিনি আদালতে অভিযোগ, তিহার জেলে বিজেপি মদতপুষ্ট পুলিশ তার উপর অত্যাচার করেছে।

সোমবার শুনানিতে বিচারক অমিতাভ রাওয়াতকে ফতিমা বলেন, “জেলে যাওয়ার পর থেকে আমার উপর মানসিক নির্যাতন হচ্ছে। বিজেপির মদতে পুলিশ আমার উপর নির্মম অত্যাচার শুরু করেছে। আমাকে ওরা ‘শিক্ষিত জঙ্গি’ বলেও কটাক্ষ করেছে। জেলের মধ্যে আমি নিজের কোনও ক্ষতি করলে তার জন্য দায়ী থাকবে জেল কর্তৃপক্ষ।”এই বিষয়ে ফতিমার আইনজীবী মেহমুদ প্রচা জানিয়েছেন, এই বিষয়ে পিটিশন জারি করবেন তিনি।

সিএএ-র বিরোধিতা করায়, রোষের মুখে পড়তে হয় একাধিক তরুণ নেতা-নেত্রীকে। দিল্লি পুলিশের স্পেশাল সেল সিএএ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ১৫ জনের বিরুদ্ধে ১৭ হাজার পাতার চার্জশিট পেশ করেছে। এই চার্জশিটে নাম রয়েছে খালিদ সাইফি, কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর ইশরাত জাহান, আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেন, আরজেডি-র মেরিয়ান হায়দার, সফুরা জারগার, নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কালিটার। অন্যদিকে, উমর খালিদ, সার্জিল ইমাম, দানিশ, পারভেজ, ইয়াস, ফয়জাল খানকে গ্রেফতার করা হলেও তাঁদের নাম নেই চার্জশিটে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। পাশাপাশি উমর খালিদ সহ বাকিদের বিরুদ্ধে সন্ত্রাস-বিরোধী ইউএপিএ আইনেও মামলা করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ, খুন এবং খুনের ষড়যন্ত্রর অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

আরও পড়ুন-দিল্লিতে এনআইএ-র দফতরে ৯ জঙ্গি, শুরু হয়েছে টানা জেরা

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...