Thursday, May 14, 2026

পর্দায় ফিরছে মিরাক্কেল, মীরের সঙ্গে হাসতে রেডি তো?

Date:

Share post:

সারাদিনের ব্যস্ততার পর সবারই মন একটু এন্টারটেনমেন্টের খোঁজ করে। বেশিরভাগ মানুষই রিমোট হাতে বসে পড়েন টিভির সামনে। রাত দশটা মানেই টিভির পর্দায় মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার। সঙ্গে সেই চেনা মীর। বিচারকের ভূমিকায় রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র এবং পরাণ বন্দ্যোপাধ্যায়৷ একদম ফাটাফাটি কম্বিনেশন। ২০০৬ সাল থেকে এই রকম রুটিন চলে আসছিল অনেক ঘরেই। তবে মাঝের কিছু বছর সেই অভ্যাসে ছেদ পড়ে।

২০১৫ তে শেষবার সম্প্রচারিত হয়েছিল সেই শো। এবার ফের নতুন ভাবে নতুন রূপে আসছে  মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০। ফের টিভির পর্দায় দেখা যাবে মীর আফসর আলির ম্যাজিক। বৃহস্পতিবার থেকে শুরু হল এই সিজনের শ্যুটিং। তবে এবারে শো-য়ের সঞ্চালকের ভূমিকায় মীর থাকলেও, তাঁর টিমে জায়গা করে নিয়েছেন নতুন সদস্যরা। জাজেস প্যানেলে রয়েছে নতুন মুখ। টলিউডের দুই প্রথম সারির সুন্দরী নায়িকা পাওলি দাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে মীরাক্কেলের মঞ্চে। এ ছাড়াও থাকবেন বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিক। আর সঙ্গে অবশ্যই থাকছে সবার প্রিয় ব্যান্ডেজ।

২০০৬ সালে জি বাংলায় শুরু হয় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’৷ শোয়ের ট্যাগলাইন ছিল “১৪ ই জুন, হেসে খুন”। দেখতে দেখতে, মাত্র কয়েকদিনের মধ্যে মীরের উপস্থাপনায় অনুষ্ঠানটি জনপ্রিয় হয়ে ওঠে৷ বিচারকের ভূমিকায় রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র এবং পরাণ বন্দ্যোপাধ্যায়৷ মুখে মুখে ফিরতে থাকে অনুষ্ঠানের প্রায় ট্যাগলাইন হয়ে ওঠা ‘অসামশালা’৷ কিন্তু এবার আচমকাই পরিবর্তন। উল্লেখ্য, শো থেকে বাদ পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন অভিনেত্রী।

ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে শ্যুটিং। জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের প্রথম পর্ব দেখা যাবে ১১ তারিখ। আবারও ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ দেখতে দেখতে হাসির অপেক্ষায় অনুরাগীরা৷

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...