Friday, May 15, 2026

বুমরাহ-বোল্ট-ঈশানের বলে-ব্যাটে মুম্বইয়ের সহজ জয়

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালস – ১১০/৯
মুম্বই ইন্ডিয়ান্স -১১১/১

৯ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার বুমরাহ ও ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ধসে যায় দিল্লির ব্যাটিং লাইন-আপ। পৃথ্বী শো, ঋষভ, ধাওয়ন ব্যর্থ হন এদিন। আইপিএলের অন্যতম সাড়া জাগানো টিম মাঝে মাঝেই টিম ব্যালেন্স হারিয়ে বসছে। শ্রেয়স আইয়ার(২৫) এবং পন্থ(২১) রানের সৌজন্যে কোনো রকমে স্কোর বোর্ডে ১১০ রান করে।

১১১ তাড়া করতে নেমে মরসুমের সবচেয়ে শক্তিশালী দল মুম্বই ৯ উইকেটে হাসতে হাসতে ম্যাচ জিতে যায়। কুইটন ডি’ককের ২৮ বলে ২৬ রান এবং ঈশান কিষানের ৪৭ বলে ৭২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৫তম ওভারেই ম্যাচ নিজেদের নামে করে নেয়। সূর্য কুমার ১১ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

মুম্বইয়ের এদিনের জয়ে ১৩ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে লীগ তালিকার মগডালে। অন্যদিকে ধারাবাহিকতার অভাবে ১৩ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তিন নম্বরে রয়েছে।

আরও পড়ুন- গুরুং–তামাং অনুগামীদের সংঘাতের আশঙ্কা এড়াতে হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর, নবান্নে তলব বিনয়-অনীতদের

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...