Sunday, April 26, 2026

বিজেপিতে যোগ দিলে তুলনায় বেশি আসন বিজেপি ছাড়বে শুভেন্দুকে

Date:

Share post:

জল্পনা দীর্ঘায়িত হচ্ছে৷
সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সঙ্গে গত একমাসে দু’বার কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ বিশেষ সূত্রে জানা গিয়েছে, দলবদল চূড়ান্ত হওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে মোট ৪২টি আসনের তালিকাও পেশ করেছেন৷

এই তালিকায় পূর্ব মেদিনীপুরে ১২টি আসন, পশ্চিম মেদিনীপুরে ১১টি, ঝাড়গ্রামে ৪টি এবং রাজ্যের বাকি জেলাগুলি মিলিয়ে আরও ১৫টি আসন দাবি করেছেন৷ তবে কলকাতার কোনও আসন আপাতত এই তালিকায় নেই৷ শাহ এই তালিকা নিয়ে রাজ্যের তিন নেতার সঙ্গে প্রাথমিক আলোচনাও করেছেন৷ ঝাড়গ্রামের ৪ আসন নিয়ে সমস্যার কথা শাহকে জানানো হয়েছে৷ ওই জেলায় মোট বিধানসভার আসনই ৪ টি, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম এবং বিনপুর৷ এই ৪টি আসনই শুভেন্দুকে ছেড়ে দিলে দলে অসন্তোষ তৈরি হতে পারে৷ কারন, ওই জেলায় বিজেপির সংগঠন মজবুত৷ বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে৷

আরও পড়ুন:Shuvendu Update: মমতার পাশেই থাকবে অধিকারী পরিবার, জানালেন শিশির, দিব্যেন্দু

জানা গিয়েছে, বিজেপির তরফে শুভেন্দুকে জানানো হয়েছে, তিনি বিজেপিতে সরাসরি যোগ দিলে তুলনায় বেশি আসন তাঁর অনুগামীদের জন্য ছাড়া যেতে পারে৷ আলাদা মঞ্চ করলে শুভেন্দুকে কিছু কম আসন ছাড়া হবে৷ এবং ওই প্রার্থীদের ‘পদ্ম-প্রতীকে’ লড়তে হবে৷

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...