Sunday, May 17, 2026

অনুব্রত-গড়ে ভাঙন, তৃণমূল ছাড়ার ঘোষণা আব্বাসের

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের গড়ে শাসকদলে ভাঙন। দল ছাড়লেন ১৫ বছরের কাউন্সিলার তথা বর্তমান কোঅর্ডিনেটর আব্বাস হোসেন। তাঁর অভিযোগ, রামপুরহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রামপুরহাটের প্রশাসক অশ্বিনী তেওয়ারির বিরুদ্ধে৷ আব্বাস জানান, নিজের ইচ্ছামতো কাজ করছেন প্রশাসক। দলে যোগ্যদের সম্মান দেওয়া হচ্ছে না। তৃণমূল স্তরের কর্মীরাও সম্মান পাচ্ছেন না বলে অভিযোগ কোঅর্ডিনেটরের। বারবার উচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ করে দলত্যাগের সিদ্ধান্ত নেন আব্বাস হোসেন।

বেশ কিছুদিন ধরেই রামপুরহাটে তিনি দলের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। মঙ্গলবার দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। সিদ্ধান্তের কথা রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্র‍ত মণ্ডলকে জানিয়েছেন আব্বাস। তবে তিনি অন্য কোন দলে যোগদান করবেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট করেননি।

আরও পড়ুন- ডিসেম্বরে যুব মোর্চার ডাকে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী

Related articles

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...