Sunday, May 17, 2026

বিজেপির অন্তর্কলহে ব্যাপক উত্তেজনা বসিরহাটে, পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিক্ষুব্ধদের

Date:

Share post:

ফের গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার বসিরহাট বিজেপি জেলা সভাপতির অপসারণের দাবি উঠলো। পার্টি অফিসের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীরা। বসিরহাট টাউন হলের পাশে নিজেদের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

অভিযোগ, তৃণমূলের “ভোট গুরু” পিকের কাছ থেকে নাকি টাকা খেয়ে দলকে শেষ করে দিচ্ছে বসিরহাটের সাংগঠনিক জেলা সভাপতি তারক ঘোষ। আদি বিজেপি কর্মীদের ছেঁটে নিজের মতো লোকজন নিয়ে দল চালাচ্ছেন তিনি। এই অভিযোগে তুলে সভাপতির অপসারণের দাবিতে বসিরহাট জেলা সাংগঠনিক পার্টি অফিসের তালা ভেঙে নতুন লাগিয়ে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান বিক্ষোভে বসেন বিক্ষুব্ধ গোষ্ঠীর বিজেপির নেতা-কর্মী-সমর্থকেরা।

পুজোর আগে বিজেপির এক অভ্যন্তরীণ সভায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গণ্ডগোল বাঁধে। চেয়ার ছোঁড়াছুড়ি হয়। চলে ব্যাপক ভাঙচুর। এই ছবিও প্রকাশ্যে এসেছিল। নির্বাচনের ঠিক আগে বসিরহাটে অন্তর্কলহ প্রকাশ্য চলে আসায় বেশ অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন-শুভেন্দু’র পদত্যাগ রাজ্যের ধর্মনিরপেক্ষ শক্তির উদ্বেগ বাড়াচ্ছে: মহম্মদ কামরুজ্জমান

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...