Friday, June 12, 2026

দমকলের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল একাধিক বাড়ি

Date:

Share post:

অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলো ম্যাচকোকা এলাকার বেশ কয়েকটি বাড়ি। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় রক্ষা পেলো এলাকাটি। রবিবার দুপুরে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারোকোদালি ২ জিপির ম্যাচ কোকা এলাকায় একটি খড়ের গাদায় আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে ওই আগুন। স্থানীয়রা দ্রুত আগুন নেবাবার চেষ্টা করে ব্যর্থ হয়, খবর দেওয়া হয় বক্সির হাট থানায়। সেখান থেকে বক্সির হাট দমকল কেন্দ্র ও তুফানগঞ্জ দমকল কেন্দ্রে খবর দিলে ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

স্থানীয়রা জানান যে বাড়ির খড়ের গাদায় আগুন লাগে তার নাম সুমিত্রা বর্মন। তিনি গতকাল সন্ধ্যায় ঠান্ডার হাত থেকে রক্ষার বাড়ির বাইরে আগুন জ্বালান, আজকে সকালেও একই জায়গায় তিনি আগুন জ্বালিয়ে হাত পা গরম করেন। কিন্তু আগুন তিনি নেভান নি। দুপুরে ওই মহিলার বাড়ির বাইরে রাখা ধান মেশিনের সাহায্যে ভেঙে খড় গুলো আগুন জ্বালানো জায়গার উপরে রাখেন। সেখান থেকে আগুন লাগে বলে স্থানীয়রা জানান এবং সময় মত দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায় বাড়িতে আগুন লাগে নি। বাড়িতে লাগলে ঘিঞ্চি এলাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তো। এতে বেশ ক্ষয় ক্ষতি হত বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন- বিদ্যুৎ বিভ্রাটের জেরে অকেজো ৩০ হাজার সরকারি ওয়েবসাইট

Related articles

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...