Tuesday, June 23, 2026

শাহের সঙ্গে তিন ঘণ্টার আলোচনা নিষ্ফলা, পরশু ফের কেন্দ্র-কৃষক বৈঠক

Date:

Share post:

রফাসূত্র এখনও অধরা। মঙ্গলবার রাতে তিন ঘণ্টার আলোচনাও অমীমাংসিত থেকে গেল। ভারত বনধের দিনেই কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইমত তাঁর সঙ্গে আলোচনায় যোগ দিতে যান ১৩ জন কৃষকনেতা। এদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের বাম কৃষকনেতা হান্নান মোল্লাও। আলোচনায় যোগ দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও। জানা গিয়েছে, দু-তিনটি সংগঠন মধ্যপন্থায় রাজি হলেও বেশিরভাগ কৃষক সংগঠনের দাবি, চলতি কৃষি আইন পুরোপুরি প্রত্যাহার করতে হবে। অন্যদিকে মোদি সরকারের তরফে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, গোটা আইন প্রত্যাহারের প্রশ্নই নেই। বড়জোর এপিএমসি বা মান্ডি ব্যবস্থা এবং এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সংশোধনী আইনে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারেনি কোনও পক্ষই। ফলে তেরোদিনের মাথায় কয়েক দফা আলোচনাতেও রফা সূত্র না মেলায় কৃষক বিক্ষোভ অব্যাহত থাকছে।

এদিনের আলোচনায় ঠিক হয়েছে, আগামিকাল বুধবার লিখিতভাবে কেন্দ্রের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব যাবে কৃষক সংগঠনগুলির কাছে। কৃষকনেতারা তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে কৃষকদের সর্বশেষ অবস্থান ঠিক করবেন। তার ভিত্তিতে পরশু অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা বৈঠক করবেন। এই মুহূর্তে একদিকে অধিকাংশ কৃষক সংগঠন যেমন নয়া কৃষি আইন বাতিলের দাবিতে অনড়, তেমনি সরকারও আইন প্রত্যাহার হবে না বলে অনমনীয় মনোভাব নিয়েছে। ফলে কৃষক আন্দোলন নিয়ে অচলাবস্থা অব্যাহত। কাল সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, সেদিকেও নজর সবার।

আরও পড়ুন- পিকে-চুনী-রনির পর শিল্ডে এবার “ভারতের মারাদোনা” কৃশানু দে’র নামে ট্রফি

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...