Sunday, May 17, 2026

কেক-মোয়া-পাটালি এবার ঘরে বসে অনলাইনেই

Date:

Share post:

শীতের খেজুর গুড়, পাটালি, পাটিসাপটা এমনকী বড়দিনের বড়দিনের কেকও পাওয়া যাবে অনলাইনে। সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দফতর।

রাজ্যের পঞ্চায়েত দফতরের অধীনে থাকা সামগ্রিক উন্নয়ন পর্ষদের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি কেক পাটালি এবার অনলাইনে অর্ডার করলে পৌঁছে যাবে শহরবাসীর হাতে।

পর্ষদের খামারে তৈরি হচ্ছে মোয়া, পাটালি, সোনাচূড়া ধানের খই, বাদশাভোগ চালের গুঁড়ো দিয়ে তৈরি পিঠে পাটিসাপটা ও ৩ রকমের খেজুর গুড়। সেইসঙ্গে বানানো হচ্ছে দুধপুলি, ভাজাপুলি, সেদ্ধপুলি, নতুন গুড়ের পায়েস। তৈরি হচ্ছে নদিয়ার হরিণঘাটায়, দুই 24 পরগনা এবং হুগলিতে । স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সমস্ত খাবার তৈরি করছেন।

আরও পড়ুন:কোহলির রিভিউ নিয়ে তীব্র বিতর্ক ক্রিকেট বিশ্বে

শিলিগুড়ির খামারে চাষ হচ্ছে আনারস, বেরি চাষ হচ্ছে হুগলিতে আর কমলালেবু চাষ হচ্ছে কালিম্পংয়ে।
সল্টলেকের মৃত্তিকা ভবনে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের প্রশিক্ষণ দিয়ে ওই সমস্ত খাবার তৈরি করানো হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। শুধু তাই নয় হাঁস- ভেড়ার মাংস এবং কাঁকড়ার নানা পদ বানানোর পরিকল্পনা রয়েছে। সবকিছুই পাওয়া যাবে আগামী 15 ডিসেম্বর থেকে। হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার দিলে খাবার পৌঁছে দেয়া হবে। নম্বর দুটি হল : (৮১৭০৮৮৭৭৯৪/৯১৬৩৩১২৮০৮)।
দুপুরের খাবারের জন্য অর্ডার দিতে হবে আগের দিন আর রাতের খাবারের জন্য সেদিন অর্ডার দিলেই চলবে।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...