Sunday, June 28, 2026

দুঃখ দিলে সরে যেতে পারি’, মুখ্যমন্ত্রীর গলায় অভিমানের সুর

Date:

Share post:

‘আমাকে দুঃখ দিলে অভিমানে সরে যেতে পারি’৷

রাজ্যজুড়ে এত উন্নয়নের পরেও যেভাবে তাঁকে আক্রমণ করা হচ্ছে, তাতে বেশ অভিমানী মুখ্যমন্ত্রী৷ সেই অভিমান প্রকাশ্যেও চলে এসেছে৷ বুধবার গোপালনগরের জনসভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এভাবেই ফুটে উঠেছে আবেগতাড়িত সুর৷

কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ তুলে তিনি এদিন বলেছেন, “কেন্দ্রের কাছে বকেয়া ৮৫ হাজার কোটি টাকা। রাজ্যের হাতে টাকা নেই। তা সত্ত্বেও একের পর এক কাজ করে চলেছি। ৮ বছরে এমন কাজের নজির পৃথিবীর আর কোথাও দেখাতে পারবেন না৷” মুখ্যমন্ত্রী দাবি করেন, অর্থের সীমাবদ্ধতা সত্ত্বেও সামাজিক প্রকল্পগুলি চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। মমতা বলেন, “বন্ধু, কন্যাশ্রীতে কত টাকা লাগছে? হিসেব আছে? হিসেব করবেন? ৭০ লক্ষ মেয়েদের স্কলারশিপ দিই। আড়াই কোটি সংখ্যালঘু স্কলারশিপ পায়। ৭০ লক্ষ তপশিলি-আদিবাসী পায় স্কলারশিপ। ৭২ লক্ষ কৃষক পরিবার সাহায্য পেয়েছে। লক্ষ লক্ষ মানুষ পেনশন পায়।” মুখ্যমন্ত্রী আরও বলেন,”টাকাগুলো আসবে কোথা থেকে? বাসের ভাড়া বাড়বে না। বিদ্যুতের দাম বাড়বে না। খাবারের দাম বাড়বে না। সরকারকে কোনও ট্যাক্স দিতে হবে না। বিনা পয়সায় খাদ্য, স্বাস্থ্য, পড়াশুনো, জুতো, টেস্টপেপার, ছোটদের পোশাক, বিনা পয়সায় মিড ডে মিল, আইসিডিএস। টাকাটা আসবে কোথা থেকে?

আর এরপরেই অভিমানের সুরে তৃণমূল নেত্রী বলেন, “যতটুকু সম্ভব এখান থেকে ওখান থেকে, যতটা পারি চেষ্টা করছি। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এই কাজ আমার জায়গায় একজন করতে পারলে একদিনের মধ্যে ইস্তফাপত্র পাঠিয়ে দেব। একজনও যদি করে দেখাতে পারে! কাজেই সব কিছু করুন আমাকে দুঃখ দেবেন না। আমাকে দুঃখ দিলে আমি অভিমানের সঙ্গে সরে যেতে পারি। মনে হতে পারে, আমার থাকাই উচিত নয়, এরা তো চায়ই না। ৮ বছরে যা করেছি পৃথিবীর আর কোথাও দেখাতে পারবেন না। ১০ কোটির মধ্যে সাড়ে ৯ কোটি লোক সুবিধা পেয়েছে। তা সত্ত্বেও আমাকে দুঃখ দেওয়া হচ্ছে”৷

আরও পড়ুন- কৈলাস বিজয়বর্গীয় টুইটে অপপ্রচার চালাচ্ছেন, দাবি গৌতম দেবের

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...